ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা গ্রেফতার ১১


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ২৫-১০-২০২১ দুপুর ৩:৪৮

নোয়াখালীর চৌমুহনীতে পূজামণ্ডপ ও মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ও কুমিল্লার ঘটনায় উস্কানিমূলক বক্তব্য ফেসবুকে প্রচার করার অভিযোগে আরো ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির অঙ্গসংগঠনের ৪ নেতা ও জামায়াত সমর্থিত সাবেক এক ইউপি চেয়ারম্যান রয়েছে।গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল (৩৯) বীজবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা হারুন অর রশীদ (৪৮) জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো.রায়হান (৩৮) পূর্ব চরমটুয়া ইউনিয়ণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফয়সাল বারী চৌধুরী (৪৫) পূর্ব চর মটুয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব বেলায়েত হোসেন (২৬) বেগমগঞ্জ উপজেলার আলাউদ্দিন (২৮) একই উপজেলার ফজলুল করিম সুমন  (৩২) ও আবদুল বাকী শামীম, কোম্পানীগঞ্জের মিন্টু (২৩) চাটখিলের পারভেজ হোসেন (২৯) সোনাইমুড়ীর আব্দুল বারেক (৫৫)।
 
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, ফয়সাল ইনাম কমলকে কুমিল্লার জেলার পূজা মন্ডপে কোরআন শরীফ রাখার ভিডিও আপলোড করাসহ অন্যান্য উস্কানিমূলক পোষ্ট তার ফেসবুকে পোষ্ট করে এবং বিভিন্ন জনকে শেয়ার করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সে সহ অন্যান্য আসামিকে রুজুকৃত বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান