সিএনজি-রিকশা স্ট্যান্ড উচ্ছেদ করায় ২ আনসার সদস্যকে ছুরিকাঘাত
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান ফটকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দায়িত্বরত ২ আনসার সদস্য গুরুত্বর আহত হয়েছে।
আহত আনসার সদস্যরা হলেন, মো.মিল্লাত হোসেন (৪৫ ও মো.মুনসুর (৩৮)।মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।হাসপাতালের পরিসংখ্যানবিধ কামরুল হাসান মাসুদ জানান, হাসপাতালের অভ্যন্তরে গড়ে উঠা অবৈধ সিএনজি চালিত অটোরিকশা,ব্যাটারি চালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদে দায়িত্ব পালন করার জন্য গত ১৫ দিন আগে হাসপাতালের প্রধান ফটকে দুইজন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর থেকে অবৈধ সকল স্ট্যান্ড উচ্ছেদে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এতে চরম ক্ষিপ্ত হয়ে উঠে অবৈধ স্ট্যান্ড চক্রের মূল হোতা নোয়াখালী পৌরসভা এলাকার হাসপাতাল রোডের খাঁন বাড়ির মুগবুল খানের ছেলে মাহফুজ ওরফে মাফু ও তার সাঙ্গপাঙ্গরা। অভিযোগ রয়েছে মাহফুজ হাসপাতালের অভ্যন্তরে অবৈধ স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজি করে। আজ বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্যরা ফটকের যানজট নিরসনে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে হাসপাতালের ভিতরে ঢুকতে বাধা দেয়। এ সময় রিকশায় থাকা অবৈধ স্ট্যান্ড চক্রের মূল হোতা মাহফুজ রিকশা থেকে উত্তোজিত হয়ে নেমে কর্তব্যরত ২ আনসার সদস্যকে ছুরিকাঘাত করে। পরে মাহফুজ তার সহযোগীদেরকে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। এতে ২ আনসার সদস্য গুরুত্বর আহত হয়। এদের মধ্যে ছুরিকাঘাতে আনসার সদস্য মিল্লাতের পেটের নাড়ি ভুড়ি বের হয়ে যায় এবং মুনসুরের ফুসফুসে ছুরিকাঘাত পায়। মুনসুরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মিল্লাত বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি,হাসপাতালের অভ্যন্তরে সকল অবৈধ রিকশা,সিএসজি,অ্যাম্বুলেন্স স্ট্যান্ডসহ অবৈধ দোকন পাট উচ্ছেদ,চিকিৎসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত,কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার দাবিতে ইর্ন্টান ডাক্তার এসোসিয়েশন, নার্সেস এসোসিয়েশন, স্বাধীনতা স্বমনয় পরিষদ,১৭-২০ গ্রেডের চতুর্থ শ্রেণির কর্মচারী, স্টুন্ডেস নার্সেস এসোসিয়েশন সহ হাসপাতালের কর্মচারীরা সকল সেবা কার্যক্রম বন্ধ করে হাসপাতালের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল করে এবং জরুরি সেবা ছাড়া আগামী ১২ ঘন্টা সকল সেবা কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলা, থানায় মামলা দায়ের
নবীনগরে চেয়ারম্যানের ওপর হামলা:দোকান ভাংচুর, থানায় মামলা
ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
শেরপুরে বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা
যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক
মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি
মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫
নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২
বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ