ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে ভুয়া ডিবি পুলিশ সেজে দুই সংবাদিকের চাঁদাবাজির অভিযোগ


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২১ বিকাল ৫:৩৫
ভুয়া ডিবি পুলিশ অফিসার সেজে দুই সংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ লিখিতভাবে দায়ের করেছে এক ভুক্তভোগী। ২৬ অক্টোবর বেলা ৩টায় ভুক্তভোগী স্বশরীরে থানায় উপস্থিত হয়ে এ লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর বেলা ১টার সময় চন্দননগর ইউনিয়নের ছাতড়া বিলের রাস্তার মাঝামাঝিতে।
 
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চন্দননগর ইউনিয়নের শিয়ালীপাড়ার মোঃ আশরাফুল ইসলামের ছেলে মোঃ রেহেল রানা মহাদেবপুর উপজেলার চান্দাশ গ্রাম থেকে বাঁশ কেটে ট্রলিতে করে আসার পথে বালাহৈর গ্রামের মৃত- নুরুদ্দিন কারীর ছেলে দৈনিক আজকের খবর পত্রিকার নিয়ামতপুর প্রতিনিধি সিরাজুল ইসলাম, কথিত আরেক সাংবাদিক আমইল গ্রামের আকতার হোসেনের ছেলে আলমগীর হোসেন ও তাদের সঙ্গী মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামের মোতালেব হোসেন (পিতা- অজ্ঞাত) পথ রুদ্ধ করে ভূয়া ডিবি পুলিশ অফিসার সেজে রেহেল রানাকে জোরপূর্বক মাদক ব্যবসায়ী সাজিয়ে  চাঁদা আদায় করে।
এ বিষয়ে ভুক্তভোগী রেহেল রানা এ প্রতিবেদককে বলেন, আমি যখন বাঁশ কেটে আসছিলাম তখন ঐ তিনজন আমার পথ রুদ্ধ করে আমার লুঙ্গী ও মানি ব্যাগের ভেতর জোরপূর্বক মাদক ঢুকিয়ে দিয়ে ভিডিও করে চাঁদা দাবী করে। তারা আমাকে হুমকি দিয়ে বলে, ৫০ হাজার টাকা না দিলে আমাকে ক্রস ফায়ারে মেরে ফেলবে। আমি ভয়ে আমার বাড়ীতে ফোন দিলে আমার পরিবারের সদস্যরা অনেক কষ্ট করে ধার দেনা করে কোন রকমে ২০ হাজার টাকা সংগ্রহ করে। এর মধ্যে তারা আমাকে জোর করে ছাতড়া বিলের রাস্তার মাঝামাঝি থেকে গোরাই গ্রামের করবলা নাম স্থানে নিয়ে আসে। আমার পরিবারের সদস্য ২০ হাজার টাকা নিয়ে আমার গ্রামের চাচাতো ভাই ইমনের হাতে দিলে সে আলমগীরের হাতে দেয়। তারা টাকা পেয়ে আমাকে কাউকে না বলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। 
এ বিষয়ে আলমগীর হোসেন বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমি সেদিন বাবার চিকিৎসার জন্য রাজশাহীতে ছিলাম। আমি এসে শুনেছি এরকম একটি ঘটনা ঘটেছে। কে বা কাহার ঘটিয়েছে তা আমার জানা নেই। আমার ইমেজ নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়েছে।সাংবাদিক সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনার সাথে আমার কোন সম্পর্ক নেই। অভিযোগকারী নিজেই একজন মাদক ব্যবসায়ী। সে মাদক ব্যবসা করে এবং সেবন করে। অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ