ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২১ দুপুর ৩:৫৭
“মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানে নিয়ামতপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে র‌্যালি ও আলোচনা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় থানা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে থানা প্রাঙ্গণে নিয়ামতপুর থানা পুলিশিং কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন করিব। থানার সেকেন্ড অফিসার উপ- পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশের কার্যক্রমের ফলে সমাজের অপরাধ প্রবণতা অনেকাংশেই কমে এসেছে। দেশের সামাজিক অবক্ষয় রোধে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদকসহ সামাজিক সকল অপরাধ চিরতরে নির্মূল করার জন্য জনগণের সহায়তায় রাষ্ট্রের সার্বিক পরিস্থিতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। পুলিশের পাশাপাশি জনগণেরও রাষ্ট্রের সামাজিক অপরাধ নির্মূল করার দায়িত্ব রয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পুলিশ প্রশাসনকে সহায়তা করব। তাহলে আমাদের সমাজে কোনো প্রকার অপরাধ থাকবে না। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশিং ও পুলিশ প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপ-পরিদর্শক (এসআই) তহসেন, ফরিদ হোসেন, সেলিম হোসেন, জাহিদ, ইব্রাহিম, মিলন, আক্তারুজ্জামান  ও তরিকুল ইসলাম প্রমুখ।
কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ