ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের প্রস্তুত কমিটি গঠন


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২১ দুপুর ৪:৩৭
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের প্রস্তুত কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মীর মাহফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। সভা উদ্বোধন করেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ভিপি নাছিম আহম্মেদ।
 
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক সুমন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মণ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহ-সভাপতি আলহাজ সরকার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
 
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সজিব, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু।
 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান কবির রাজু, জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য মাহাদী হাসান পায়েল, উপজেলা ছাত্রলীগের সদস্য আব্দুল্লাহ আল বাকী, আাশিকুজ্জামান আশিক, আরিফুজ্জামান আরিফ।
 
সভা শেষে হুমায়ন কবিরকে আহ্বায়ক এবং শাহজামাল ও সেলিম আহমেদ জুয়েলকে যুগ্ম-আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়।

এমএসএম / জামান

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ