ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিয়ামতপুরে চাষিদের অক্লান্ত পরিশ্রম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে সাহায্য করছে : খাদ্যমন্ত্রী


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২১ দুপুর ৩:২০
চাষিদের অক্লান্ত পরিশ্রম আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে সাহায্য করছে। তাই কৃষিবান্ধব বর্তমান সরকার নানা ধরনের প্রণোদনা দিচ্ছে। নায্যমূল্য দিয়ে ধান কিনে কৃষকের পরিশ্রমের মর্যাদা দিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। আগামীতেও থাকবে। রোববার (৭ নভেম্বর) বিকেল ৪টায় নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি একযোগে সারাদেশে আমন সংগ্রহ অভিযান উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন।
 
মন্ত্রী আরো বলেন, খাদ্যের নিরাপত্তায় মজুদ বৃদ্ধি করতে সরকার সচেষ্ট। তিনি দাবি করেন, বোরো সংগ্রহ অভিযানে সফল হয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় আমন সংগ্রহেও সফলতা অর্জন সম্ভব হবে। কৃষক নায্যমূল্য থেকে বঞ্চিত হবে না বলে উল্লেখ করেন তিনি। কেউ যাতে অবৈধ মজুদ করে খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।
 
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধামুক্ত বাংলাদেশ। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধামুক্তির লক্ষ্যে কৃষি ও খাদ্য মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে।
 
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, খাদ্য অধিদপ্তেরর মহাপরিচালক শেখ মুজিবর রহমানসহ বিভিন্ন জেলার জেলা প্রশাসক, কৃষি কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক,কৃষক প্রতিনিধি, কৃষকলীগের নেতৃবৃন্দের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি এবং মিল মালিক প্রতিনিধি ভার্চুয়ালি বক্তব্য রাখেন। 
 
উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্যগুদাম, নিয়ামতপুর) ইমরান আহমেদ।
 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নইম, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ ওবাইদুল হক, হাজীনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আজাহারুল ইসলাম, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ।
 
এবার নিয়ামতপুর উপজেলায় (নিয়ামতপুর  শিবপুর খাদ্য গুদাম) প্রতি কেজি ২৭ টাকা দরে ১ হাজার ৫৫৪ মে. টন ধান এবং প্রতি কেজি ৪০ টাকা দরে ৩১৬ মে. টন চাল ক্রয় করবে সরকার।  এবার অ্যপসের মাধ্যমে লটারি করে কৃষক নির্বাচন ও ধান সংগ্রহ করা হবে। যাদের কৃষক নিবন্ধন করা হয়নি তাদের অতিদ্রুত নিবন্ধন করার জন্য বলা হয়েছে। আমন ধান সংগ্রহ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল