নিয়ামতপুরে যৌন নির্যাতন প্রতিরোধে মেয়েদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ সমাপ্ত
নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি সংস্থা ডাসকোর উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে নারীদের ৫ দিনব্যাপী আত্মরক্ষামূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ নভেম্বর) বেলা ১১টায় নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এ প্রশিক্ষণ সমাপ্ত হয়।
প্রশিক্ষণ শুরুর দিনে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বধোন করেন এবং যৌন নির্যাতন প্রতিরোধে সকলের ভূমিকা ও করণীয় ব্যাখ্যা করেন। সেই সাথে মেয়েদের ‘আত্মরক্ষামূলক’ প্রশিক্ষণের প্রশংসা করে এর বিস্তার ঘটনোর ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, কোথাও কোনো ধরনের যৌন নির্যাতনমূলক ঘটনা দেখলে তাদের মোবাইল নাম্বারে ফোন করে জানালে সাথে সাথে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
প্রশিক্ষণ পরিচালনা করেন জাতীয় পর্যায়ের খেলোয়াড় রাজশাহী থেকে আগত ব্লাকবেল্ট অধিকারি শম্পা আক্তার। আরো উপস্থিত ছিলেন- নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান নঈম, বিশিষ্ঠ সমাজসেবক ও নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন ও প্রকল্প ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।
মানবাধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে বিএমজেডের আর্থিক সহায়তা ও আন্তর্জাতিক সংস্থা নেটজ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশন রাজশাহী ‘প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় মাধ্যমিক স্কুলপর্যায়ের কিশোরী মেয়েদের ৫ দিনব্যাপী ‘আত্মরক্ষামূলক’ প্রশিক্ষণ প্রদান করছে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্যসমূহ হলো- নারীর অধিকার সংরক্ষণ ও প্রতিষ্ঠা, নারীর প্রতি বৈষম্য এবং নির্যাতন প্রতিরোধ, মানবাধিকার বিষয়ে প্রতিবাদী কণ্ঠস্বর বৃদ্ধি, অপ্রত্যাশিত যৌন আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা, নিজের সহপাঠী, বন্ধু, ভাই-বোনদের নিজেকে রক্ষা করার কৌশল শেখানোর মাধ্যমে স্কুলসহ নিজের এলাকা যৌন নির্যাতনমুক্ত পরিবেশ গঠনে ভূমিকা পালন করা।
উক্ত উদ্দেশ্যসমূহ সামনে রেখে ডাসকো ফাউন্ডেশন নওগাঁ জেলার নিয়ামতপুর ও পত্নীতলা এবং রাজশাহী জেলার তানোর ও গোদাগাড়ী উপজেলার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের ৮০ জন কিশোরী মেয়েকে এ প্রশিক্ষণ প্রদান করছে। তারই ধারাবাহিকতায় নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের হলরুমে ২১ জন প্রশিক্ষণার্থীর ৫ দিনব্যাপী ‘আত্মরক্ষামূলক’ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। আজ ছিল উক্ত প্রশিক্ষণ সমাপ্তির দিন।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
Link Copied