ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে কুমড়ো বড়ি বিক্রি করে জাহানারার দিনবদল


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২০-১১-২০২১ দুপুর ৩:৪৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নারীরা কুমড়ো বড়ি বানিয়ে ব্যস্ত জীবন পার করছেন। মাসকলাইয়ের ডাল আর চালকুমড়ার মিশ্রণ রোদে শুকিয়ে তৈরি হয় কুমড়ো বড়ি। এই বড়ি দিয়ে কৈ, শিং বা শোল মাছের ঝোল বেশ জনপ্রিয়। কুমড়ো বড়ি তৈরির উপযুক্ত সময় শীতকাল। তাইতো সিরাজগঞ্জের শাহজাদপুরে নারীরা ব্যস্ত কুমড়ো বড়ি বানানো নিয়ে। নিজের বাড়ির চাহিদা মিটিয়ে এই কুমড়ো বড়ি রপ্তানি হচ্ছে জেলা-উপজেলার হাট-বাজারে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের তালগাছী গ্রামের জাহানারা খাতুন বলেন, এলাকার শত শত নারী কুমড়ো বড়ি তৈরির কাজে এখন ব্যস্ত। আশ্বিন মাস থেকে ফাল্গুন এই ছয় মাস কুমড়ো বড়ি তৈরির ধুম পড়ে যায়। পরিবারের চাহিদা মিটিয়ে বাকিটা বাজারে বিক্রি করা হয়। শীতে চাহিদা থাকায় গ্রামগঞ্জের নারীরা বাড়তি আয়ের জন্য কুমড়ো বড়ি তৈরি করেছেন।

উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ গ্রামের মনোয়ারা খাতুন জানান, এক কেজি কুমড়ো বড়ি তৈরি করতে প্রায় ৫০ থেকে ৫৫ টাকার মতো খরচ হয়। আমরা সেই কুমড়ো বড়ি পাইকারি বিক্রি করি ৬৫ থেকে ৭০ টাকা। বাজারে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। তবে শীতকালে এর কদর বেশি। কারণ, শীতের সময় রান্না করে খেতে বেশি মজা। বিশেষ করে দেশি মাছের সঙ্গে। কুমড়ো বড়ি বানানো থেকে শুরু করে সব কাজই বাড়ির মেয়ে বা নারীরা করে থাকেন। 

উপজেলার কুমড়ো বড়ির ব্যবসায়ী নির্মল সরকার বলেন, এখানকার কুমড়ো বড়ি সুস্বাদু হওয়ায় এ অঞ্চলের কুমড়ো বড়ি এলাকার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলা-উপজেলায় পাঠানো হয়। বিশেষ করে ঢাকা, পাবনা ও রাজশাহীতে এর চাহিদা সবচেয়ে বেশি।

জাহানারা খাতুন বলেন, কুমড়ো বড়ি বানাতে আগে অনেক কষ্ট হতো। মাসকলাই পানিতে ভিজিয়ে রেখে চালকুমড়া দিয়ে পাটায় পিষে সেটা মিশ্রণ করে রোদে শুকিয়ে তৈরি হতো কুমড়ো বড়ি। তিনি আরো বলেন, এখন আর আগের মতো কষ্ট হয় না। মাসকলাই মেশিনে নিয়ে মাড়াই করে চালকুমড়া মিশ্রণ করে রোদে শুকিয়ে তৈরি হয় কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি তৈরির প্রধান উপকরণ মাসকলাইয়ের ডাল, চালকুমড়া আর সামান্য মসলা। স্থানীয় বাজারে প্রতি কেজি মাসকলাই ১০০ থেকে ১২০ টাকা আর চালকুমড়া ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাঁচ কেজি চালকুমড়ার সঙ্গে দুই কেজি মাসকলাইয়ের মিশ্রণে কুমড়ো বড়ি ভালো হয়।

প্রথমে মাসকলাই রোদে শুকিয়ে জাঁতায় ভেঙে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নেয়া হয়। প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা মাসকলাই পানিতে ভেজাতে হয়। তারপর মেশিনে বা পাটায় পিষে কুমড়ো বড়ির মিশ্রণ তৈরি করা হয়। এরপর দুটির মিশ্রণে কুমড়ো বড়ির উপকরণ তৈরি হয়। রৌদ্রোজ্জ্বল ফাঁকা স্থান, বাড়ির আঙিনা, ছাদ বা খোলা জায়গায় ভোর থেকে বড়ি তৈরি করা শুরু হয়। পাতলা কাপড় বা টিনের ওপর সারি সারি বড়ি রোদে রাখা হয় শুকানোর জন্য। কুমড়ো বড়ি বানানোর পর দুই থেকে তিন দিন টানা রোদে শুকাতে হয়। সূর্যের আলো কম হলে তিন থেকে চার দিন পর্যন্ত লাগে।

জাহানারা খাতুন জানান, আমি ২০-২৫ বছর ধরে এই কুমড়ো বড়ি তৈরি করি। আমার বাড়ির চাহিদা মিটিয়ে জেলা-উপজেলায় রপ্তানি করি।
 
স্থানীয়রা জানান, জাহানারা খাতুন একদম গরিব ছিলেন। তিনি হঠাৎ করে এই কুমড়ো বড়ি তৈরি করার কাজ শুরু করলে সেখান থেকেই তার ভাগ্য খুলে যায়। তিনি দীর্ঘ ২০-২৫ বছর ধরে কুমড়ো বড়ি তৈরি করে জেলা-উপজেলায় রপ্তানি করেন। তালগাছীর বুকে ৯ শতাংশ জায়গা কিনে বাড়ি করে ছেলে-মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে এখন জাহানারা খাতুন পরিপূর্ণ সুখী। জাহানারা খাতুনের পরিবর্তন দেখে এলাকার নারীরা এই কুমড়ো বড়ির তৈরির প্রতি আগ্রহী হয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন