ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-১১-২০২১ দুপুর ৪:৪৮
নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সেচতনতা সপ্তাহ সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এন্টিবায়োটিক রেজিট্যান্স কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ। সভায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. তূর্য রহমান।
 
ডা. আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যানথেসিন্ট ডা. মো. তরিকুল ইসলাম, ডেন্টাল সার্জন ডা. তাসমিয়া শিরীন, ডা. প্রণব, ডা. ফয়সাল নাহিদ, স্যানিটারি ইন্সপেক্টর আল মামুন।
 
সভা শুরুর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যানথেসিন্ট ডা. মো. তরিকুল ইসলাম ও ডেন্টাল সার্জন ডা. তাসমিয়া শিরীন যোগদান করায় তাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন ফুল দিয়ে বরণ করে নেন।
 
সভায় বক্তারা রেজিস্টার্ড ডাক্তার ছাড়া এন্টিবায়োটিক ব্যবহার না করার পরামর্শ প্রদান করা হয়। এছাড়া বক্তারা বলেন, সরাসরি এন্টিবায়োটিক ব্যবহার ছাড়াও বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে এন্টিবায়োটিক ঢোকে। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে।
 
আগামী ২৩ নভেম্বর বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীদের উপজেলা অফিসার্স ক্লাবে করোনা টিকা প্রদান করা হবে। সবাইকে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয় সভায়।

এমএসএম / জামান

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ