নোয়াখালী হাতিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রবীন্দ্র চন্দ্র দাস (৪২) নামে এক ইউপি সদ্যকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ জুন) রাত পৌনে ২টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নন্দ রোডে এ ঘটনা ঘটে। তিনি চরঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও উপজেলা আ’লীগের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন এবং একই এলাকার তালুকদার গ্রামের সতিশ মহাজনের ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, স্থানীয়ভাবে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।
নিহতের ভগ্নিপতি নৃত্য লাল দাস ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য রবীন্দ্র চরঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। আসন্ন ইউপি নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছেন। আগামী (২১ জুন) ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় বাংলাবাজারে ক্লোল্ড স্টোরে রেখে মাছের ব্যবসা করতেন তিনি। বুধবার রাত পৌনে ২টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে উপজেলা শ্রমিক লীগের সভাপতি আল আমিনসহ মোটরসাইকেলযোগে হাতিয়া পৌরসভার ওছখালী এলাকার মাস্টারপাড়ায় তার বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের মোটরসাইকেলটি চরঈশ্বর প্রধান সড়কের খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন নন্দ রোডে পৌঁছলে একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য কর কয়েক রাউন্ড গুলি ছুড়ে তাদের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আল আমিন দৌঁড়ে পালিয়ে গেলেও হামলাকারীদের হাতে আটকা পড়েন রবীদ্র। হামলাকারীরা প্রথমে রবীন্দ্রকে গুলি ও পরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং তার হাতের কব্জি ও পায়ের রগ কেটে ফেলে রেখে যায়। পরে একদল টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবীন্দ্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি গুলির অভিযোগ নাকচ করে দিয়েছেন এবং তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি। তিনি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২