ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২১ বিকাল ৫:২২

নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের দাবিতে মোসা. রাজিয়া সুলতানা (২৬) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ব্যাপারে গত মঙ্গলবার (৮ জুন) স্বামী রকিব হোসেনসহ পাঁচজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর বাবা।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত মহির উদ্দিন মাস্টারের ছেলে মো. রকিব হোসেনের সাথে ৭-৮ বছর ধরে প্রেম-ভালোবাসার পর দেড় বছর ‍আগে একই গ্রামের মো. আনিছার আলীর মেয়ে রাজিয়া সুলতানার বিয়ে হয়। বিয়ের সময় রাজিয়া সুলতানার পরিবার যৌতুক বাবদ নগদ দুই লাখ টাকা দেয়। এরপর গত ৮ জুন মঙ্গলবার দুপুর ১টার দিকে আরো পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলেন ওই গৃহবধূর স্বামী। কিন্তু রাজিয়া সুলতানা তাতে অস্বীকৃতি জানালে তার ওপর স্বামীর নির্যাতন বেড়ে যায়। একপর্যায়ে রকিব হোসেন এবং তার মা ও ভাইরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে রাজিয়া সুলতানা জ্ঞান হারিয়ে ফেলে। রকিব হোসেন ও তার পরিবারের সদস্যরা রাজিয়া সুলতানাকে মৃত ভেবে বাড়ির পাশে কচুক্ষেতে ফেলে চলে যায়। প্রতিবেশীরা জানতে পেয়ে তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ভুক্তভোগীর পিতা আনিছার আলী জানান, পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে জামাই রকিব হোসেন ও তার মা ‍এবং দু ভাই, ভাইয়ের স্ত্রী আমার মেয়ে রাজিয়া সুলতানাকে বেদম মারধর করে আসছে। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি আমি।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে অভিযুক্ত রকিব হোসেন যৌতুকের দাবি অস্বীকার করলেও স্ত্রীকে মারধর করার কথা স্বীকার করেন।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী

টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন