ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে কুয়াশার চাদরে ঢেকে গেছে মাঠ-ঘাট


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ১:৯

হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢেকে গেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাঠ-ঘাট। কুয়াশার কারণে রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে।

এদিকে হঠাৎ করে শীত ও গরমের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষজন। উপজেলায় গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে। তবে বেলা ১১টার দিকে রোদ ওঠার সাথে সাথে কুয়াশার মাত্রা কমতে শুরু করে। অনেকেই কুয়াশার অবস্থা দেখে মোটা কাপড় গায়ে জড়িয়ে ঘর থেকে বের হয়। কিন্তু যারা শীত মোকাবেলায় প্রস্তুত ছিল না, তাদের যবুথবু হয়ে রাস্তাঘাটে চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটে মানুষ ও যান চলাচল ছিল অপেক্ষাকৃত কম।

ভ্যানচালক মোস্তফা জানান, সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছি কিন্তু কুয়াশার কারণে ভ্যান চালাতে সমস্যা হচ্ছে। কুয়াশার কারণে লোকজন বাড়ি থেকে বের না হওয়ায় আয় কমে গেছে। এরকম চলতে থাকলে পরিবার নিয়ে আমরা বিপাকে পড়ে যাব।

পল্লী চিকিৎসকরা জানান, গত কয়েক দিন ধরে গরমের পর বুধবার সকাল থেকে শীত অনুভূত হচ্ছে। সেই সাথে হঠাৎ করে কুয়াশা ঝরছে। দিনের বেলা গরম ও রাতে শীত হওয়ায় জ্বর, সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ সাধারণ মানুষজন।

এমএসএম / জামান

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ