ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইয়াবা দেখে ফেলায় যুবককে কুপিয়ে হত্যা


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ২৮-১১-২০২১ দুপুর ৪:২৭

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক ইয়াবা কারবারির নেতৃত্বে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিক এ ঘটনায় পুলিশ ওই ইয়াবা কারবারির পিতা অচি আলমকে আটক করে। নিহত মাহবুবুর রহমান (২৮) উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মেরিপাড়ার দেলু বেপারী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে। রোববার (২৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাফর আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত মাহবুবুর রহমান একই এলাকার সাদ্দামের সাথে চলা ফেরা করত। গতকাল শনিবার মাহবুব সাদ্দাম হোসেনের কাছে কিছু ইয়াবা দেখতে পায়। এরপর সে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে (মেম্বার) জানিয়ে দেওয়ার এবং সাদ্দামকে  ইউপি সদস্যের কাছে সোপর্দ করার হুমকি দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ইয়াবা কারবারি সাদ্দাম রোববার সকালে মাহবুবুরকে মুঠোফোনে ধন্যপুর গ্রামে ডেকে নেয়। সেখানে সাদ্দাম,তার বাবা অচি আলম ও ভগ্নিপতি চৌধরী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি ছুরিকাঘাত করলে মাহবুবুর ঘটনাস্থলেই মারা যায়।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। একই সাথে অচি আলম নামে অভিযুক্ত এক আসামিকে আটক করে।

এসআই জাফর আলম বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশ আরো গভীরভাবে খতিয়ে দেখছে। তদন্ত শেষে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান