ভাসানচরের ১২ রোহিঙ্গাকে আটক করছে কোম্পানীগঞ্জ পুলিশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের নারী, পুরুষ ও শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (১১ জুন) ভোরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরএলাহী দক্ষিণ ঘাট থেকে স্থানীয় আবদুল হালিম নামে এক ব্যক্তি তাদের আটক করেন।
আটককৃতরা হলো- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদের ছেলে খায়ের হোসেন (৩৫), জহুর আহাম্মদের মেয়ে রাশেদা (২৩), খতিজা (৮৩), মমিনা বেগম (২৬), নুর ইসলামের ছেলে মো. ইউসুফ (৩৫), কামাল হোসেনের ছেলে মো. সিদ্দিক (২০) ও মেয়ে জুবাইদা (১৬), মন্তাজুলের ছেলে আবুল হায়েজ (১৩), আবুল খায়েরের ছেলে শহিদ (৬), তারেক (৮), আরমান (১) এবং ওমাহের (৪)।
আটকৃত রোহিঙ্গারা জানায়, বৃহস্পতিবার (১০ জুন) রাতে নৌকা ভাড়া করে চোরাইপথে কক্সবাজার তাদের পুরাতন ক্যাম্পের উদ্দেশে ভাসানচর থেকে রওনা করেছিল। নৌকার মাঝি রাতের বেলা তাদের চরএলাহী ঘাটে নামিয়ে চলে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ আটকৃত রোহিঙ্গাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকৃকত রোহিঙ্গাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২