ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে শিবনদীতে পলো দিয়ে মাছ ধরার উৎসব


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮-১২-২০২১ দুপুর ১১:৪৬

একসময় গ্রাম বাংলার ঐতিহ্য ছিল দলবেঁধে মাছ ধরা। গ্রামের বিভিন্ন বয়সী মানুষ দিনক্ষণ ঠিক করে মাছ ধরার উৎসবে মেতে উঠতো। কালের বিবর্তনে গ্রামীণ অন্যান্য ঐতিহ্যের মতো মাছ ধরা উৎসবটাও বিলুপ্ত প্রায়। গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে নওগাঁর নিয়ামতপুরে হয়ে গেল পলো দিয়ে মাছ ধরা উৎসব।মঙ্গলবার(০৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিবনদী ও হরিপুর খাল বিলের খাড়িতে এই উৎসব চলে। এতে উপজেলার বিভিন্ন গ্রামের অধশতাধিক মাছ শিকারি অংশ নেন। মাছ ধরা দেখতে খালের দুই পাড়ে উৎসুক জনতা ভীড় করে।স্থানীয়রা জানান, একপ্রকার বাঁশের তৈরী উপকরণ দিয়ে তৈরি করা হয় পলো। সেই পলো নিয়ে দিনক্ষণ ও মাছ ধরার এলাকা ঠিক করে দলবেঁধে মাছ ধরতে যান শিকারিরা। প্রতিবছর শুকনো মৌসুমে খাল, বিল ও নদীর পানি কোমর পর্যন্ত পৌঁছালে এই পলো উৎসব শুরু হয়। বিশেষ করে ডিসেম্বর  মাস থেকে শুরু করে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত উপজেলার বিভিন্ন খাল বিল ও নদী জলাশয়ে উৎসবের আয়োজন চলে। উৎসবে অংশ নিতে আসা সুজন, মামুন, তৌহিদ  জানায়, পলো দিয়ে মাছ ধরতে একটা অন্য রকম অনুভূতি কাজ করে। বাড়িতে বসে না থেকে তাই বড়দের সাথে মাছ ধরার উৎসবে যোগ দিয়েছি। বোয়াল, শোল,টাকিসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে। তারা আরোও জানায়, এক সময় নদী-নালা,খাল-বিলে উৎসব করে পলো দিয়ে মাছ শিকার করতো মানুষ।সেই সংস্কৃতি এখন হারিয়ে যাচ্ছে।আগামী প্রজন্মকে জানান দিতে,এসব সংস্কৃতি টিকিয়ে রাখা প্রয়োজন। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানায়, আমাদের চমৎকার একটি গ্রামীণ ঐতিহ্য হলো মাছ ধরা উৎসব। দলবেঁধে মাছ ধরাটা গ্রাম বাংলার সহজাত সম্প্রতিকে ধারণ করে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান