ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে পুলিশের সোর্স পরিচয়ে চলছে ছিনতাই-চাঁদাবাজি ও মাদক ব্যবসা


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২১ রাত ৯:৩১
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের সোর্স পরিচয় দিয়ে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যেই চালিয়ে যাচ্ছে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডসহ জমজমাট মাদক ব্যবসা। এসব নামধারী সোর্সদের শিকার হয়ে এলাকার সাধারণ মানুষ স্থানীয় প্রশাসনের প্রতি তাদের আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলতে বসেছে।
 
বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার পাড়ইল ইউনিয়নের মাধইল গ্রামের নজরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান ও হবিবুর রহমানের ছেলে হানিফসহ ২-৩ জন উপজেলার পাড়ইল ইউনিয়নের মাধইল মহাপাড়া, শিকদারপাড়া, দাদরইল সড়কপাড়া, খড়িকাডাংগার সিংড়াপাড়া এলাকায় আদিবাসীদের মাদক ব্যবসা করার জন্য বা পুলিশের কাজ করে দেয়া বা পুলিশ হয়রানি থেকে মুক্ত রাখার নামে এলাকায় নিজেদের পুলিশের সোর্স পরিচয় দিয়ে থাকে এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষসহ এলাকার আদিবাসীদের কাছ থেকে পুলিশের নামে টাকা আদায় করে থাকে।
 
কেউ টাকা দিতে অস্বীকার করলে এসব নামধারী সোর্স বা মাদক ব্যবসায়ী নিজেদের মনোনীত পুলিশের এসআই ও এএসআইদের দিয়ে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীকে ধরে টাকা আদায় শেষে ছেড়ে দেয়াসহ পুলিশি হয়রানি করে থাকে। কখনো বনিবনা না হলে ঘটে বিপত্তি। ওই সব সোর্স কৌশলে মাদক দিয়ে পুলিশে দিয়ে ধরিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। অনেক সময় এসব সোর্স নিজেদের অপরাধ ঢাকতে কিংবা যেসব আদিবাসী নিজেদের জন্য বাংলা মদ চুয়ানী বা হাড়িয়া তৈরি করে তাদের কাছ থেকে তারা নিয়মিত বকরা আদায় করে থাকে। তাদের বাড়ির মধ্যে ঢুকে নগদ টাকা, মোবাইল ছিনতাই করে নেয়। তাদের বাঁচাতে পুলিশ সদস্যদের জ্ঞাতসারে বা অজান্তে পুলিশের কাজে বিভিন্নভাবে বাধা হয়েও দাঁড়ায় এবং পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে মূল অপরাধীদের রক্ষা করে থাকে। 
 
এছাড়াও ওই সব এলাকায় পুলিশ সোর্স নামধারী উপরোক্তরা প্রত্যেকে তাদের নিজস্ব লোক দিয়ে চুরি, ছিনতাই পরিচালনাসহ নিজেরা চাঁদাবাজি এমনকি মাদকদ্রব্য গাঁজা বিক্রির সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে।
 
উপজেলার মাধইল মহাপাড়ার মৃত শিব মারান্ডির স্ত্রী সেফালী বলেন, আমার কাছ থেকে তারা নগদ ২ হাজার ৫০০ টাকা জোর করে ভয় দেখিয়ে নিয়ে গেছে। শুধু তাই নয়, চুলার ওপর রান্না করা ভাতের হাঁড়ি ফেলে দিয়েছে। সেদিন আমরা অনাহারে ছিলাম।
 
হোপনা হাসদার স্ত্রী ফুলমনি কিসকু বলেন, আমার ১১ হাজার টাকার মোবাইল জোর করে ঘরে ঢুকে নিয়ে গেছে। মোবাইলের কথা বললে পুলিশের ভয় দেখায়।
 
বাবলু চঁড়ের ছেলে সুমন চঁড়ে বলেন, গত ১২ মে ওরা আমার কাছ থেকে নগদ ৪ হাজার টাকা নিয়ে গেছে। বিভিন্ন সময়ে আমাদের কাছ থেকে জোর করে পুলিশের ভয় দেখিয়ে টাকা নিয়ে যায়। সেদিন আমারসহ আরো ৫-৬ জনের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা জোর করে নিয়ে নেয়।
 
রবিন কিসকুর স্ত্রী বিউটি মুর্মু বলেন, হাবিবুর ও হানিফসহ আরো কয়েকজন প্রতি মাসে কখখো কখনো মাসে দুবার আমাদের পুলিশের ভয় দেখিয়ে টাকা নিয়ে যায়। আমরা বিভিন্ন অনুষ্ঠানের জন্য চুয়ানি, হাড়িয়া করে থাকি। কিন্তু তারা আবার বলে আমাদের টাকা দিলে পুলিশ কিছু বলবে না। তারা আমাদের হাড়িয়া, চুয়ানির ব্যবসা করার কথা বলে।
 
আফাজ উদ্দিনের ছেলে আব্দুল করিম বলে, গত ২৮ মে বরেন্দ্র মাদ্রাসা হাটে আমি বাজার করছিলাম। হঠাৎ হাবিবুর, হানিফসহ আরো ৫-৬ জন আকস্মিক আমার ওপর হামলা করে আমার ধান বিক্রি করা ৪০ হাজার ২৫০ টাকা ছিনতাই করে নেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়।  পরদিন থানায় লিখিত অভিযোগ দিয়েও এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি। আমরা হাবিবুর বাহিনীর আতঙ্কে আছি। 
 
অভিযুক্ত হাবিবুর রহমান এ প্রতিবেদককে বলেন, আমি পুলিশের হয়ে কাজ করি। তাই এলাকার মানুষের খুব হিংসা। সেই হিংসা থেকেই আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলেছে। আমি কখনো কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। আর বরেন্দ্র মাদ্রাসা হাটে যে টাকা ছিনতাইয়ের অভিযোগ তুলেছে তা সম্পূর্ন মিথ্যা। আব্দুর করিমের সাথে আমাদের পারিবারিক সমস্যা রয়েছে। সে বিষেয়ে সেদিন হাটে কথা কাটাকাটি হয়। টাকা ছিনতািইয়ের কোনো ঘটনাই ঘটেনি।
 
এ ব্যাপারে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ সোর্স কেন, এলাকার যে কোনো ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ে জড়িত থাকলে এবং সঠিক তথ্যপ্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় একটি পারিবারিক কলহের কারণে স্থানীয়ভাবে কোন বিচার না পাওয়ায় বরেন্দ্র হাটে হাবিবুর ও আব্দুল করিমের মধ্যে মারামারি হয়ে একপর্যায়ে পকেটে থাকা টাকা নিয়েছে- এ ব্যাপারে মামলা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী

টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন