নিয়ামতপুরে বাড়ী রক্ষা করতে পুকুরপাড় বাধায়ে বাধা
বাড়ী রক্ষা করতে পুকুরধার বাঁধাই করতে গেলে কিছু ব্যক্তি বাধা দেয় এবং প্রাচীর ভাংচুর করলে তাতে বাধা দিলে প্রতিপক্ষের আঘাতে দুই নারীসহ ৫জন আহত হয়। এ বিষয়ে ১১জনকে আসামী করে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে ১৯ ডিসেম্বর সকাল ৭টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের ভিমপুর গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভিমপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মাহাবুরুর রহমানের দোতলা মাটির বাড়ী পুকুরের ধার ভেঙ্গে যাওয়ায় ফেটে হুমকীর সম্মুখীন হয়েছে। সেই মাটির বাড়ী রক্ষার জন্য খাস পুকুরধার বাঁধাইয়ের জন্য ইটের প্রাচীর দিতে গেলে প্রতিবেশী আব্দুর রহমান মির্জার ছেলে আলমগীর মির্জা (৩৮), মৃত- আজিজ তরফদারের ছেলে ছায়ের আলী (৪৫), হাসুর ছেলে জামাল (২৭), মকবুলের ছেলে সিরাজুল ইসলাম (৪০), তরিকুল ইসলামের ছেলে লিটন (২৮), হাবিবুর রহমানের ছেলে হালিম (৩৫), আতাউরের ছেলে রাশেদ (৩০), কাদেরের ছেলে মজিদুল (২৮), এনামুলের ছেলে নূরুন নবী (২৬), মৃত-নূরুদ্দিনের ছেলে সেতাউর (৪৫), মকবুলের ছেলে মিজান দলবদ্ধ হয়ে আক্রমন করে দুই নারীসহ ৫জন আহত হয়। আহতদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগী মাহবুবুর রহমান বলেন, আমার বাড়ী পুকুরের কারণে ফেটে যাচ্ছে। যে কোন মুহুর্তে ভেঙ্গে যেতে পারে। তাই বাড়ী রক্ষার্থে পুকুরধার পাকা করে বাঁধাই করতে গেলে আলমগীর ও ছায়ের আলীর নেতৃত্বে উপরোক্ত ব্যক্তিরা দলবদ্ধ হয়ে পাকা প্রাচীর ভেঙ্গে ফেলে আমরা বাধা দিতে গেলে আমাদের উপর আক্রমন করে আমাকে, আমার চাচা আতাউর রহমান, বাবা শাহাব উদ্দিন, মা লতা বেগম এবং বোন শরিফা খাতুনকে লাঠি, কোদাল, শাবল দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে। আমার প্রাচীর ভেঙ্গে প্রায় দেড় লক্ষাধীক টাকার ক্ষতি করেছে। আমার চাচার নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
অভিযুক্ত সিরাজুল ইসলাম বলেন, মাহবুবুর রহমান পুকুরধার জোর করে বাধাই করতে গেলে আমরা বাধা দিলে তারাই আমাদের উপর আক্রমন করে। আমরা তাদের উপর কোন প্রকার আঘাত করেনি।
ছায়ের আলী বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি রাস্তার উপর ছিলাম। তবে মাহবুবুর রহমান পুকুরের অনেকখানি অংশ দখল করে ইটের প্রাচীর দিচ্ছিল। গ্রামবাসী তাকে বাধা দেয়। আমরা গ্রামবাসী যদি তাদের মারতে যেতাম তাহলে তাদের হাড়হুড্ডিরও নাগাল পেত না।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
Link Copied