ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে বিধিনিষেধের তোয়াক্কা করছেন না কেউ


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২১ বিকাল ৫:৫৮
করোনা ভাইসার সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় নওগাঁর নিয়ামতপুরে ৩ থেকে ১৬ জুন পর্যন্ত  দু‍ই দফায় দোকানপাট, যানবাহন ও জনচলাচলের ওপর ১৩ শর্তবিশিষ্ট বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ১৬ জুন পর্যন্ত।
 
বৃহস্পতিবার সকাল থেকে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে ,প্রথম দফার বিশেষ লকডাউন প্রশসানের কড়াকড়ির জন্য অনেকটাই সাধারণ মানুষ মেনে চলেছিল। কিন্তু দ্বিতীয় দফায় বিধিনিষেধ কিছু শিথিল করায় সাধারণ মানুষ ওই বিধিনিষেধের তোয়াক্কা না করেই স্বাভাবিক দিনের মতোই চলাফেরা করছে। খাবার হোটেল ছাড়া চলছে সবই। বিধিনিষেধ অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার, মৌসুমি ফলের দোকান ও ফার্মেসি ব্যতীত অন্যান্য দোকানপাট ও ফুটপাতের দোকান বন্ধ থাকার কথা থাকলেও কোনো দোকান বন্ধ নেই। এমনকি ফুটপাতের অনেক দোকানও খোলা রয়েছে। অলিগলির চায়ের দোকানেও চলছে জমজমাট আড্ডা।
 
১০ জুন বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার হিন্দুপাড়ার মোড়, বোর্ডিং মার্কেট, চৌধুরী কমপ্লেক্স, জেলা পরিষদ অডিটোরিয়াম মার্কেট, উপজেলা পরিষদ মার্কেটসহ উপজেলা সদরের বাইরের সব মার্কেট এমনটি সাপ্তাহিক হাটগুলোতেও সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। সব জায়গায় খুলেছে দোকানও। প্রশাসনেরও তেমন নজরদারি নেই। দ্বিতীয় দফার লকডাউনে কোথাও পুলিশের পাহারা নেই।  ভ্যান, ইজিবাইকসহ ছোট ছোট যানবাহনের কারণে এ সময় উপজেলা সদরের কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়।
 
নতুন করে বিধিনিষেধ কে‍উ না মানায় এবং দোকানপাট সব খোলা দেখে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। আসলে বিধিনিষেধ আছে কিনা- এ নিয়ে প্রশ্নও তুলেছেন তারা। অনেকে বলছেন, এলাকার মানুষ অপ্রয়োজনে সবাই বিনা বাধায় বের হচ্ছেন। বিধিনিষেধ আছে কি-না বোঝাই যাচ্ছে না। সাপ্তাহিক হাটগুলোতে বেশিরভাগ মানুষের মুখে নেই কোনো মাস্ক।
 
নিয়ামতপুর উপজেলার বিভিন্ন স্থানে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই জনসমাগমের কারণে করোনা ঝুঁকি আরো বাড়তে পারে। বিধিনিষেধে রয়েছে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল প্রকার বাস সার্ভিস বন্ধ থাকবে। সকল হাট বাজার বন্ধ থাকার কথা থাকলেও কোথাও বন্ধ নেই। এনজিও কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও এনজিওগুলো তাদের নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 
 
নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. তোফাজ্জল হোসেন বলেন, বিধিনিষেধ যারা মানছেন না তাদের প্রতি প্রশাসনের কঠোর হওয়া প্রয়োজন। নিয়ামতপুর উপজেলার মানুষ স্বাস্থ্যবিধি না মানার কারণে দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এখনো যদি নিয়ম না মানে তাহলে ভয়াবহ অবস্থা তৈরি হবে, এটা সবার বোঝা উচিত। আসুন আমরা সবাই নিজে বাঁচি, অন্যকে বাঁচাই, দেশকে বাঁচাই। করোনা মহামারী প্রতিরোধে ঘরে থাকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রণীত বিধি মেনে চলার আহ্বান জানান এই কর্মকর্তা। 
 
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ হাজার ৫৬৮ জনের। এর মধ্যে করোনা পজেটিভ ২৭২ জনের। রিপোর্ট আসেনি ৬৭ জনের। নমুনা সংগ্রহনের অনুপাতে সংক্রমণের হার ১৮.১২ শতাংশ। গত ৩ জুন থেকে ১৩ জুন পর্যন্ত ১২ দিনে নমুনা সংগ্রহ ৪শ ৩৫ জনের, করোনা সংক্রমন ৮১ জনের, রিপোর্ট আসেনি ৬৭ জনের। নমুনা সংগ্রহের অনুপাতে সংক্রমনের হার ২১.৫৩ শতাংশ। বর্তমানে উপজেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৮১ জন। হাসপাতালে ভর্তি রয়েছে ১০ জন।  করোনা সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেন ২ জন। উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন ৪ জন।

এমএসএম / জামান

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী

টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন