ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে করোনায় আরো ২ জনের মৃত্যু


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২১ বিকাল ৫:৩৫
নওগাঁর নিয়ামতপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। দিন দিন বাড়ছে শ্বাসকষ্ট, সর্দি, জ্বর ও কাশির রোগীর সংখ্যাও। 
 
প্রচন্ড রোদ, আবার কখনও বৃষ্টিতে শীতল হাওয়া নিয়ে চলছে নিয়ামতপুরের আবহাওয়া। আবহাওয়ার এ বিরুপ প্রভাবে শ্বাসকষ্ট, সর্দি, জ্বর, কাশি ও নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব বেড়েছে। উপজেলা দুসপ্তাহ থেকে বিশেষ বিধি নিষেধ আরোপ করলেও সাধারণ মানুষের মাঝে তেমন লক্ষ্য করা যাচ্ছে না। উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে মোড় মোড়ে দেদার্ছে চলছে চা ষ্টল সাথে আড্ডা। উপজেলা সদরে ফুটপাতের মৌসুমী ফলের দোকানগুলো বন্ধ থাকার কথা থাকলেও সেগুলো পর্যন্ত বন্ধ নাই। সমস্ত দোকানপাট খোলা রয়েছে।  সাপ্তাহিক হাটগুলোতেও মানা হচ্ছে না কোন স্বাস্থ্য বিধি। ফলে উপজেলায় করোনা সংক্রমণের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকে ভয়ে নমুনা দিতে অনিহা প্রকাশ করে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৩ জুন থেকে নিয়ামতপুর উপজেলায় চলছে বিশেষ লকডাউন। বিশেষ লকডাউন শুরু থেকে ১৩ জুন পর্যন্ত  নতুন ৮১ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। সংক্রমণ হার ২১ দশমিক ৫৩ শতাংশ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ৩ জুন থেকে ১৩ জুন পর্যন্ত উপজেলায় ৪শ ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৮১জন। গতকাল করোনায় আক্রান্ত উপজেলায় দু’জন রোগী মারা যান। ফলে উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪ জন  এবং উপসর্গ নিয়ে মৃতের সংখ্যাও ৪ জনের। নতুন করোনা আক্রান্ত হয়ে মারা যায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড গ্রামের মোদাচ্ছের মেম্বরের ছেলে গোলাম মোর্শেদ রুবেল   এবং ভাবিচা ইউনিয়নের ডিমা গ্রামের মহসিনের ছেলে হবিবুর রহমান (৫৭)।

এমএসএম / এমএসএম

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী

টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন