নিয়ামতপুরে সরিষা চাষে কৃষকের মুখে হাসির ঝিলিক
নওগাঁর নিয়ামতপুরে প্রান্তরজুড়ে উঁকি দিচ্ছে শীতের শিশির ভেজা সরিষা ফুলের দোল খাওয়া গাছগুলো। সরিষার সবুজ গাছের হলুদ ফুল শীতের সোনাঝরা রোদে ঝিকিমিকি করছে। যেন প্রকৃতিকন্যা সেজেছে ‘হলুদ বরণ সাজে’। চিরসবুজের বুকে এ যেন কাঁচা হলুদের আলপনা। এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে সরিষা ফুলের মৌ মৌ গন্ধ। সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করেছে মৌমাছিরা।
রবি ২০২১-২২ মৌসুমে নিয়ামতপুর উপজেলায় ৪ হাজার ৪৮০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরিষার বর্তমান বাজার দর ২ হাজার ৫০০ থেকে ৩০০০ টাকা মণ হলেও নতুন সরিষা ওঠার সময় এর দাম কিছুটা কমে যায়। উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদে চাষিরা ধারাবাহিকভাবে লাভবান হতে থাকায় তারা এ ফসল চাষে ঝুঁকে পড়েছেন। কৃষকরা সরিষার ক্ষেত দেখে খুশি হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় আছেন। তবে বর্তমান বাজার দর থাকলে তাদের কোনো সমস্যা হবে না বলে জানান তারা। তবে কোনো কারণে দাম কম হলে সরিষা চাষ করতে যে খরচ হয়েছে তা মিটিয়ে নিজের কাছে অবশিষ্ট কিছুই থাকবে না বলেও মনে করছেন তারা।
উপজেলার সরিষা চাষি মোজাফফর হোসেন, রানা ইসলাম জানান, তাদের লাগানো সরিষার ক্ষেত খুব ভালো হয়েছে। তারা আসা করছেন ফলনও ভালো হবে। কিন্তু দামে একটু চিন্তিত তারা। ভালো ফলনের পাশাপাশি দাম ভালো পেলে অনেকেই সরিষা চাষের দিকে ঝুঁকবেন বলে মনে করছেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমীর আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ৪৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকার কারণে সরিষা ক্ষেত খুব ভাল দেখা যাচ্ছে। ফলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
তিনি আরো বলেন, সরিষা চাষের প্রতি কৃষকদের উৎসাহিত করার জন্য তারা বিভিন্ন দিক নিয়ে তাদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষকরা ভবিষ্যতে সরিষা চাষের প্রতি আগ্রহ দেখাবেন বলে তিনি আশা করছেন।
শাফিন / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied