ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিয়ামতপুরে ভুয়া র‌্যাব পরিচয়কারীদের দ্বারা অপহৃত ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১-১-২০২২ বিকাল ৫:২৮
ভুয়া র‌্যাব পরিচয়কারীদের দ্বারা অপহৃত ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। অপহৃত ব্যক্তি উপজেলার রসুলপুর ইউনিয়নের নোয়াপাড়া (পানিহারা) গ্রামের মৃত শুভ মণ্ডলের ছেলে হাবিবুর রহমান (৫২)। এ বিষয়ে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের  করা হয়েছে।
 
থানা সূত্রে জানা যায়, সোম ১০ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের নোয়াপাড়া (পানিহারা) গ্রামের মৃত শুভ মণ্ডলের ছেলে হাবিবুর রহমান (৫২) বাড়ির দক্ষিণ দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় হেলমেট পরিহিত চার থেকে পাঁচজন মটরসাইকেল আরোহী র‌্যাব পরিচয়ে জোরপূর্বক হাতে হাতকড়া পরিয়ে উঠিয়ে নিয়ে যায়। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবিরের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) তহুছেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে উদ্ধার করা হয়।
 
এ বিষয়ে হাবিবুর রহমানের ভাই আতাউর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সরফরাজের সাথে আমাদের আম বাগান নিয়ে বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন আগে সরফরাজকে আমাদের এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে।  ঘটনার দিন সরফরাজসহ ৪-৫ জন মটরসাইকেল যোগে র‌্যাব পরিচয়ে হাতে হাতকড়া পরিয়ে আমার ভাই হাবিবুর রহমানকে উঠিয়ে নিয়ে যায়। আমরা সাথে সাথে নিয়ামতপুর থানা পুলিশের মাধ্যমে র‌্যাব-৫ এর সাথে যোগাযোগ করলে তারা এ বিষয়ে কিছু জানেন না বলে বিষয়টি নিশ্চিত করেন।
 
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, আমরা বিশেষ অভিযান চালিয়ে ভুয়া র‌্যাব পরিচয়কারীদের দ্বারা অপহৃত হাবিবুর রহমানকে উদ্ধার করতে সক্ষম হই। তার জবানবন্দি রেকর্ড এর জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

শাফিন / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল