ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে আলোচিত নারী সুলতানা ও তার বোন আটক


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২১ দুপুর ৪:১
যুবকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে টাকা আদায় করা, তাদের চরিত্র নষ্ট করা, চাঁদাবাবি, ভাড়া বাড়িতে থেকে ভাড়া না দিয়ে বাড়ির মালিককে বিভিন্নভাবে হুমকি, চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সেই আলোচিত নারী সুলতানা বেগম (২৬) শেষ পর্যন্ত গ্রেফতার হলেন। সাথে আটক করা হয়েছে তার বোন সেমি আক্তারকে (২৭)। ভুক্তভোগী এক নিরীহ স্কুলশিক্ষক বাড়ির মালিকের থানায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার (১৪ জুন) সন্ধ্যায় তাদের গ্রেফতার করে নিয়ামতপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত সুলতানা বেগমের স্বামীর নাম মো. আওয়াল এবং সেমি আক্তারের স্বামীর নাম মো. হাসান সরদার। উভয়ের পিতার নাম মো. দেলোয়ার হোসেন গ্যাফা। তার বাড়ি উপজেলার পাড়ইল ইউনিয়নের ঝাড়ুয়াপাড়া গ্রামে।
 
অভিযোগ সূত্রে জানা গেছে, মৃত মোখলেছুর রহমানের ছেলে কাপাষ্টিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুম আল সালেহীনের বাসায় ২০২০ সালের অক্টোবর মাসে ৩ হাজার ৫০০ টাকা চুক্তিতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন সুলতানা বেগম। শুরু থেকে অদ্য‍াবধি বাড়ির মালিক মাসুম আল সালেহীনকে কোনো ভাড়া পরিশোধ করেননি তিনি। বারবার ভাড়া চাইতে গেলে উল্টো তাকেই অপমান করেস। শুধু তাই নয়, উল্টো বাড়ির মালিকের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিলে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন।
 
সুলতানা বেগমের বিরুদ্ধে এলাকায় দেহব্যবসাসহ যুবসমাজকে নষ্ট করার অনেক অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করায় এলাকার সুশীল সমাজে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সুশীল সমাজের দাবি, তাকে শুধু গ্রেফতার করলেই হবে না; তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে উঠতি বয়সের কিশোর ও যুবসমাজ নষ্ট হতে না পারে। 
 
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, এই দুই নারী এলাকার উঠতি বয়সের কিশোর ও যুবসমাজকে একেবারে নষ্ট করে দিচ্ছিল। তার বিরুদ্ধে অনেক অভিযোগ পেলেও প্রমাণের অভাবে বা কোনো অভিযোগ না পাওয়ায় আমরা গ্রেফতার করতে পারিনি। এবার তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় আমরা দ্রুত তাকে ও তার বোনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করি।

এমএসএম / জামান

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী

টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন