নিয়ামতপুর সদর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামের সংবাদ সম্মেলন
আমার নির্বাচনী ক্যাম্প ও কার্যালয় নৌকা প্রতিকের সমর্থক ও দুষ্কৃতকারীরা ভেঙে দিয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যে সাড়ে ৭টায় সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বালিচাঁদ গ্রামে আমার নির্বাচনী ক্যাম্প ও কার্যালয়ে নৌকা প্রতীকের সমর্থক ও দুষ্কৃতকারী নুরুজ্জামানের ছেলে নিশানের নেতৃত্বে আরো অজ্ঞাত ১০-১২ জন অতর্কিত হামলা চালিয়ে নির্বাচনী অফিসঘর, অফিসঘরে থাকা চেয়ার-টেবিল ও মাইক ভাংচুর করে। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবে স্বশরীরে উপস্থিত হয়ে নিয়ামতপুর সদর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।
শহিদুল ইসলাম তার লিখিত বক্তব্যে আরো বলেন, নিশানের নেতৃত্বে অজ্ঞাত ১০-১২ জন বৃহস্পতিবার সন্ধ্যায় আমার নির্বাচনী কার্যালয়ে এসে এক ঘণ্টার মধ্যে কার্যালয় উঠিয়ে নিতে বলে। না করলে অফিস ভেঙে ফেলবে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমরা নির্বাচনী ক্যাম্প না তোলায় তারা সন্ধ্যে সাড়ে ৭টায় অতর্কিত হামলা চালিয়ে এ ভাংচুর করে। এ ঘটনা ছাড়া আর কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা- এমন প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম বলেন, হ্যাঁ হচ্ছি। মোবাইলে প্রতিনিয়ত এবং বিভিন্ন গ্রামে প্রচার চালানোর সময় বাধার সম্মুখীন হচ্ছি। তাছাড়া নৌকার সমর্থকরা আমার পোস্টার ছিঁড়ে ফেলছে।
কোথাও লিখিত অভিযোগ করেছেন কিনা- প্রশ্নের জবাবে বলেন, হ্যাঁ করেছি। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেছি। তারা আমাকে সুষ্ঠু পরিবেশে প্রচার ও ভোটের আশ্বাস দিয়েছেন।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম ছাড়াও যুবলীগ নেতা ফয়সাল রেজা খোকন, আবু রায়হান, নাসির দেওয়ানসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied