ইঞ্জিন বোট ও গরু উদ্ধার
পটুয়াখালীতে সংঘবদ্ধ গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
পটুয়াখালী রাঙ্গাবালী থানাধীন চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষী সাকিনস্থ মুসলিমপাড়া ফরেস্টের বাগান হতে গরু চুরি করে ট্রলারযোগে পলায়নকালে স্থানীয় জনগণের সহায়তায় চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের অভিযানিক দল মো. মিজানুর রহমান (২২), পিতা মো. সোহাগ হাওলাদার, মাতা-শাহিনুর বেগম, সাং-চরকলমী, থানা-দক্ষিন আইচা, জেলা-ভোলাকে গ্রেফতার করে। অপর আসামিরা পালিয়ে গেলেও চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের ইচনচার্জ এসআই মো. মিজানুর রহমান ঘটনাস্থল হতে চুরি যাওয়া ৩টি গরু এবং চুরির কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেন।
আটককৃত গরু চোর মো. মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক আজ শনিবার (২২ জানুয়ারি) পটুয়াখাল পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে অপর আসামী মো. কালাম হাওলাদার (৪০), পিতা আ. কাদের হাওলাদার, সাং চরবেষ্টিন, মাঝেরচর, থানা-রাঙ্গাবালী এবকং মো. আনিচ মুসলমান (৩৫), পিতা আ. রশিদ মুসলমান, সাং পূর্ব লক্ষ্মীপুর, থানা দশমিনা, উভয় জেলা পটুয়াখালীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। তারা পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে গলাচিপার উলানিয়া বন্দরে রাতের আঁধারে জবাই করে বিক্রি করে মর্মে তথ্য প্রদান করে, যা যাচাই পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ সংক্রান্তে রাঙ্গাবালী থানার মামলা নং-০৭, তারিখঃ ২২-০২-২০২২, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।
জামান / জামান
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান