নিয়ামতপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেল ১৮০ পরীক্ষার্থী
নওগাঁর নিয়ামতপুর উপজেলার এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেলো ১৮০ জন শিক্ষার্থী। রবিবার(১৩ ফেব্রুয়ারী) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নিয়ামতপুরে ১৮০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে পাস করেছে।
নিয়ামতপুর উপজেলার ৭ টি কলেজ থেকে ১২১৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এরমধ্যে ১৭৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ ১১৯২ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার গড়ে ৯৭.৯৫ শতাংশ। এইচএসসিতে এবার উপজেলার নিয়ামতপুর সরকারী কলেজ থেকে ১৫০ জন, চন্দননগর কলেজ থেকে ১৭ জন, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ থেকে ৯ জন ও বামইন স্কুল এন্ড কলেজ থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার ৬টি আলিম মাদ্রাসা থেকে ১০৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এরমধ্যে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ ১০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছে। পাসের হার গড়ে ৯৬.৩৩ শতাংশ।
উপজেলার চৌরাপাড়া ফাযিল মাদ্রাসা থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে। উপজেলার ৪টি এইচএসসি(বিএম) কলেজ থেকে ২৪৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এরমধ্যে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ ২৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছে। পাসের হার ৯৩.৫৫ শতাংশ। উপজেলার বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
জামান / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন