এত উন্নয়ন কোনো সরকারের আমলে দেখিনি : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমার ৫৫ বছরের রাজনৈতিক জীবনে এত উন্নয়ন কোনো সরকারের আমলে হয়েছে আমি দেখিনি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পক্ষেই একমাত্র সম্ভব এত উন্নয়ন করা। আমি আইয়ুব খানের শাসন আমল থেকে রাজনীতি করি। কিন্তু কোনো সরকার এত উন্নয়ন করতে পারে এবং দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাঙালি জাতিকে দাঁড় করাতে পারে, শেখ হাসিনার সরকার না থাকলে আমরা বুঝতে পারতাম না। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নিয়ামতপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বিএনপির উদ্দেশে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর অভিযোগ করে সরকার নাকি খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। আমার প্রশ্ন- খালেদা জিয়া তাদের তত্ত্বাবধানে রয়েছে, স্লো পয়জন দিলে তারাই দিয়েছে। আসলে তারেক জিয়া নিজেই চায় না তার মা সুস্থ হোক। তারা খালেদা জিয়ার লাশ নিয়ে রাজনীতি করতে চায়।
প্রধান অতিথি নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, তোমরা নতুনভাবে জন্ম নিয়েছো। নতুনভাবেই জনগণের সেবা করবে। পূর্বে যারা চেয়ারম্যান ছিলে তারা জনগণের কাছে ভোট চাইতে গেলে তোমাদের ভুলগুলো ভোটাররা ধরিয়ে দিয়েছে। এবার সেই ভুলগুলো শুধরে নিয়ে আগামীতে পথ চলতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদের সভাপতিত্ব ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়রম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মণ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নুরুল ইসলাম, সরকার কামাল হোসেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন- হাজীনগর ইউনিয়নের চেয়ারম্যান (আওয়ামী লীগ) আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়নের চেয়ারম্যান (আওয়ামী লীগের বিদ্রোহী) বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান (আওয়ামী লীগ) আলহাজ ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান (আওয়ামী লীগ) আলহাজ বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান (আওয়ামী লীগ) মোতালেব হোসেন বাবর, পাড়ইল ইউনিয়নের চেয়ারম্যান (আওয়ামী লীগ) সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান (আওয়ামী লীগ) আলহাজ রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান (আওয়ামী লীগ) মামুনুর রশীদ মামুন।
শাফিন / জামান
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
Link Copied