পটুয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন
পটুয়াখালীতে মানসুরা আক্তার নামে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার শত শত নারী। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ঝর্না বেগম, পরভীন বেগম, রাহিমা বেগম ও নিহতের ভাই বেলাল হোসেন।
মানববন্ধনে অভিযোগ করে তারা বলেন, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মেয়ে মানসুরার বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী আমখোলা ইউনিয়নে। গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার ননদের জামাই এমাদুল ইসলাম তাকে ধর্ষণের পর হত্যা করে। পরে স্থানীয় চৌকিদারের সহয়তায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তবে নিহতের ভাই গলাচিপা থানায় মামলা দায়ের করতে গেলে মামলা নেয়নি পুলিশ।
মানসুরা হত্যার বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ প্রদর্শনও করেন নারীরা।
শাফিন / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন