ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৬-২০২১ দুপুর ১০:২৭

রাজধানীর ধানমন্ডি এলাকায় গাড়ির ধাক্কায় বাইকে থাকা বশির উদ্দিন তালুকদার নামের পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বশির ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) পেট্রলের দেহরক্ষীর দায়িত্ব পালন করতেন। তিনি পটুয়াখালী জেলার দুমকি থানার বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন হাসান গণমাধ্যমকে জানান, পুলিশ সদস্য বশির মিরপুর এলাকায় থাকতেন। রাত ১২টার দিকে হাজারীবাগ এলাকায় একটি ফ্যান মেরামত করতে দিতে যান তিনি। সেখান থেকে বাইসাইকেলযোগে মিরপুরের দিকে ফিরছিলেন তিনি। ধানমন্ডি সাত নম্বর সড়কের মাথায় আসার পর একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এবং ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার মামুন হাসান আরো বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। পুলিশ ঘাতক গাড়ি ও তার চালককে ধরতে পারেনি। চালককে আটকের চেষ্টা চলছে।

প্রীতি / প্রীতি

মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ