ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১০:৪৫
মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা ১ মিনিটে সামাজিক দুরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পৌরসভা প্রাঙ্গনে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
 
এছাড়া পটুয়াখালী সংরক্ষিত মহিলা আসন-৩২৯-এর সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভিপি আঃ মান্নানসহ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্নশিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
 
এছাড়া বিকেল সাড়ে ৩টায় শহীদ আলাউদ্দিন শিশুপার্ক মাঠে ভাষা আন্দোলনের গুরত্ব শীর্ষক আলোচনা সভা ও ৩ দিনব্যাপী বই মেলার উদ্বোধন এবং পটুয়াখালী জেলার ভাষা সৈনিক ও ভাষা সৈনিক পরিবারের সদস্যদের সংর্বধনা ও সম্মাননা প্রদান। সন্ধ্য সাড়ে ৬টায় চিত্রাঙ্গণ ও একুশের কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে স্থানীয় বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান