ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে মেগা প্রকল্পের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২১-২-২০২২ বিকাল ৬:২৩
পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পের ভ‚মি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্থ ৬০টি পরিবারকে পৌনে চার কোটি টাকার ক্ষতিপূরনের চেক বিতরন করা হয়েছে। 
 
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ দরবার হলে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ চেক বিতরন করেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব। 
 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক ও পৌর মেয়র বিপুল হাওলাদার।  
 
চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিব্বুর রহমান এমপি বলেন, বঙ্গবন্ধু কন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বিধায় আজকে দক্ষিনাঞ্চলের হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আগামী ১০ বছর পরে মানুষ আর বিদেশে যাবে না। সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া থেকে এখনই শ্রমিকরা এই পটুয়াখালীতে এসে কাজ করছে। আগামী দিনে আমেরিকা-লন্ডন-কোরিয়া থেকে শ্রমিকরা এসে এই বাংলাদেশের এক সময়ের অবহেলিত পটুয়াখালীতে এসে কাজ করবে। এই এলাকার যারা বেকার আছেন তাদের অনেক ভালো ভালো কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও দাবী করেন তিনি।
 
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, মেগা প্রকল্পে যাদের জমি দিতে হয়েছে তাদের ক্ষতিপূরনের টাকা যাতে তারা খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যায় তার জন্য জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ক্ষতিপূরণের টাকা প্রদান নিয়ে কোন ধরনের অবহেলা, দূর্নীতি হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও ঘোষনা দেন তিনি।
 
উপজেলায় পায়রা বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং ডালবুগঞ্জ ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মানে ক্ষতিগ্রস্থদের মাঝে ৩ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৬শ‘ ৬২ টাকার চেক প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান