নিয়ামতপুরে সরিষার বাম্পার ফলন ও দামে কৃষকের মুখে হাসি
নওগাঁর নিয়ামতপুরে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন এবং ভালো দামে কৃষকের মুখে ফুটে ফুঠেছে স্বপ্নপূরণের হাসি। দেশে এবার ভোজ্যতেলের দাম বাড়ার কারণে কৃষকদের সরিষা চাষে আগ্রহ ছিল বেশি। এছাড়াও সারাবছর ভোজ্যতেলের চাহিদা মেটাতেও সরিষা চাষ করছেন অনেক কৃষক। ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৪ হাজার ৪৮০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এরমধ্যে উচ্চফলনশীল বারি-৯, বারি-১৪, বারি-১৭, বারি-১৮ ও দেশি জাতের সরিষা চাষ করেছেন চাষিরা।
উপজেলার নিয়ামতপুর, গাবতলী, ছাতড়া বাজার ঘুরে দেখা গেছে, প্রতি মণ সরিষা প্রকারভেদে ২ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। চাষীদের সাথে কথা বলে জানা গেছে, সরিষা চাষ খুবই লাভজনক একটা আবাদ। অতি অল্প সময়ে, অল্প পুঁজিতে কৃষকরা লাভবান হন। তাই অধিকাংশ কৃষক এখন সরিষা চাষের দিকে ঝুঁকছেন। দুটি ফসলের মাঝে কৃষকরা সরিষা চাষের ফলনকে বোনাস হিসেবে দেখছেন। আমন ধান কাটার পর জমিতে সরিষা লাগাতে হয়, যা মাত্র ৫৫ থেকে ৬৫ দিনের মধ্যে ঘরে তুলতে পারেন। এক বিঘা (৩৩ শতাংশ) জমিতে সরিষা আবাদ করতে খরচ হয় ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা। যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, তাহলে প্রতি বিঘায় ফলন হয় ৫ থেকে ৬ মণ।
উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের কৃষক আলমগীর আলী জানান, আমন ধান কাটার পর তিনি দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছিলেন। ফলনও বেশ ভালো হয়েছে। প্রতি মণ সরিষা ৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। এতে বোরো আবাদের তেল ও সার কেনার টাকা জোগাড় হবে বলে জানান তিনি।
সরিষা চাষি মোজাফফর হোসেন জানান, পরিবারের খাবার তেলের চাহিদা মেটাতে তিনি আড়াই বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। ফলন খুব ভালো হয়েছে। নিজের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সরিষা বিক্রি করেছেন। বাজারে ভালো দাম পেয়ে খুশি তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ ওয়াহেদুজ্জামান বলেন, উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। স্বল্প সময়ের মধ্যে কৃষককে অধিক ফলন পেতে নানাভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও কৃষি প্রণোদনায় সার ও বীজ সঠিক সময়ে কৃষকদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। ফলে কৃষকের কোনো সমস্যা সৃষ্টি হয়নি। উৎপাদন ও দামে কৃষকরা সন্তুষ্ট।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন