পরকীয়া প্রেমিক ও প্রবাসীর স্ত্রীসহ আটক ৩
লক্ষ্মীপুর সদরে সৌদি প্রবাসীর স্ত্রী নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ তিনজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১,সিপিসি-৩, নোয়াখালীর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।
আটককৃতরা হলো- ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রুমা আক্তার (৪০), পরকীয়া প্রেমিক লক্ষ্মীপুরের কমলনগরের চরজাঙ্গালীয়া গ্রামের মৃত তোফায়েল আহম্মেদের ছেলে মহিন উদ্দিন (৩০) এবং চরলরেন্স গ্রামের মোহাম্মদ আলী ভূঁইয়া বাড়ির মোহসিন কবিরের স্ত্রী আয়েশা বেগম (৪৫)।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভুক্তভোগী মো. আজাদ হোসেন একজন সৌদি প্রবাসী। সৌদি আরব থাকার সুবাদে তার স্ত্রী রুমা আক্তার মহিন উদ্দিন ও মোক্তার হোসেনের সাথে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে থাকে। ভুক্তভোগী দেশে এসে তার নিকটাত্মীয় স্বজনের মাধ্যমে স্ত্রীকে সংশোধনের চেষ্টা করলে বাদীকে তার স্ত্রী নারী নির্যাতনের মামলা-মোকদ্দমার ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে তার স্ত্রী পূর্বপরিকল্পিতভাবে গত ২১ ফেব্রুয়ারি সকালে বাড়ি হতে স্বর্ণালংকার ১৬.৫০ ভরি, নগদ ২০ লাখ টাকা এবং তাদের মেয়ে আয়শা আক্তার রাফুমনিকে (৮) নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার নয়াপল্টন ও লক্ষ্মীপুর জেলার ঝুমুর মোড়ে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ২টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ৬টি স্বর্ণের আংটি, ১টি স্বর্ণের নাকফুল, ১ জোড়া স্বর্ণের কানের টপসহ সর্বমোট ২৬.৪১ গ্রাম স্বর্ণ, নগদ ৪৫ হাজার ৫০০ টাকা, ২টি মোবাইল ফোনসেট, ১টি নকল স্বর্ণের ব্রেসলেট, ১টি নকল স্বর্ণের আংটি এবং ভুক্তভোগীর মেয়েকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন