ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে ১৮ লাখ চিংড়ির রেনু জব্দ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৪-২-২০২২ বিকাল ৫:৪২
পটুয়াখালীতে ১৮ লাখ বাগদা চিংড়ির রেনু জব্দ করেছেন র‌্যাব-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পৌর শহরের টোলঘর এলাকায় অভিযান চালিয়ে একটি মিনিট্রাক থেকে এসব রেনু জব্দ করা হয়। এ সময় বাগদা রেনু ধরার অপরাধে আল মামুন (২৭) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহমুদ।
 
জব্দকৃত এসব বাগদা রেনুর অবৈধ বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে দুপুর ২টার দিকে জব্দকৃত মাছ হাজীপুরসংলগ্ন আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হয়।
 
র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, কিছু অবৈধ মাছ ব্যবসায়ী মহিপুর এলাকা থেকে এসব রেনু বাগেরহাট ও মোংলায় পাচার করে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান