ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বাবার সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ৩:৪৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাবার সঙ্গে অভিমান করে ৯ বছরের এক শিশু আত্মহত্যা করেছে। শিশুটির নাম নুরুল হক নিশাত। সে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুর আলমের ছেলে। শনিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাগধারা বাজারসংলগ্ন সরকারি আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, নুরু আলম তিন ছেলে ও স্ত্রী নিয়ে সরকারি আশ্রয়ণ কেন্দ্রে বসবাস করেন। তার পৈত্রিক বাড়ি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে। আজ সকাল থেকে নুর আলম ঘরের পাশে নিজের মাটি ভরাটের কাজ করেন। মাটি ভরাটের কাজ শেষে দুপুরের দিকে নুর আলম আশ্রয়ণ কেন্দ্রের পার্শ্ববর্তী একটি দোকানে যান নাশতা করার জন্য। এ সময় তার ছোট ছেলে নিশাত বাবার সাথে দোকানে যাওয়ার বায়না ধরে। কিন্তু বাবা তাকে দোকানে না নিয়ে একটি চিপস্ দিয়ে ঘরে রেখে যান। এতে সে বাবার ওপর অভিমান করে বসতঘরের দরজা-জানালা বন্ধ করে জানালার সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তার গোঙানির শব্দ শুনে জানালা ভেঙে ঘরে প্রবেশ করলে জানালার সাথে ঝোলানো তার নিথর দেহ থাকতে দাখে।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান