ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

শেখ হাসিনার উপহার নিয়ামতপুরে ঘর পেলেন আরও ৭৫ গৃহহীন পরিবার


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২১ দুপুর ২:৫৩
নওগাঁর নিয়ামতপুরে ২য় পর্যায়ে প্রাধানমন্ত্রীর উপহার ঘর পেলেন আরো ৭৫টি ভূমি ও গৃহহীন পরিবার।  রবিবার ২০ জুন প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে ঘরগুলো হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।
 
২০ জানুয়ারী রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল উদ্বোধন করেন। তার পূর্বে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি তাঁর নির্বাচনী এলাকা নিয়ামতপুর, পোরশা, সাপাহার উপজেলার সঙ্গে ভার্চুয়াল এ যোগ দিয়ে বক্তব্য রাখেন।
 
জাতীর পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে ‘‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা”- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ লাখ ১৮ হাজার ৩৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ঘটনা বিশ্বে এটাই প্রথম।মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম পর্যায়ে গত ২৩ জানুয়ারী সর্বমোট ৬৯ হাজর ৯০৪টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করেন। ২য় পর্যায়ে ২০ জুন আরো ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলায় ৭১টি ‘‘ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ১ম পর্যায়ে পুনর্বাসন করা হয়েছে। ২য় পর্যায়ে ৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হলো।
 
ভূমিহীন ও গৃহহীন পরিবারদের হাতে গৃহ ও জমির দলিল হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবসহ সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন সরকারী দপ্তরের অফিসারবৃন্দ। 
উল্লেখ্য, নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নে ২০টি, চন্দননগর ইউনিয়নে ৬টি, নিয়ামতপুর সদর ইউনিয়নে ২৬টি, রসুলপুর ইউনিয়নে ১০টি, পাড়ইল ইউনিয়নে ৪টি, শ্রীমন্তপুর ইউনিয়নে ৪টি এবং বাহাদুরপুর ইউনিয়নে ৫টি ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা