ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১১-৩-২০২২ দুপুর ২:৪১

মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসনের আহবানে ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালীতে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের সমাবেশ ও মানববন্ধন পালন করেছে পটুয়াখালীতে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের পটুয়াখালী জেলার শাখার শত শত শিক্ষকবৃন্দ। আজ শুক্রবার (১১মার্চ) সকাল ১০টায় পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের পটুয়াখালী জেলার শাখার বিভিন্ন ব্যানারে সমাবেশ ও মানববন্ধন চলাকালিন সময় একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আলমগীর হোসেন।

এসময় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের পটুয়াখালী জেলার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, মোঃ সাহাব উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ রশির উদ্দিন, সদর উপজেলা শাখার সভাপতি মহিবুল আলম স্বপন, সাধারন সম্পাদক মোঃ শামীম হোসেন, গলাচিপার সাধারন সম্পাদক মোশারফ হোসেন সবুজ, দুমকি উপজেলা শাখার সভাপতি মোঃ আবদুর রব, মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোসাঃ নাসিমা বেগম প্রমুখ।

৫ দফা দাবিগুলো হলো আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া প্রদান, সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের ন্যায় বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ষষ্ঠ গ্রেড এবং সহপ্রধানদের ৭মগ্রেড প্রদান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানদের দুটি উচ্চতর গ্রেড প্রদানের সুস্পষ্ট ঘোষনা প্রদান, বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের এন.টি.আর.সি. এ. এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা গ্রহণ এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। 

উল্লেখ্য, আগামী ১৫ মার্চ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।

জামান / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান