ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে পা পিছলে ড্রেনে পড়ে কিশোর নিখোঁজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৬-২০২১ বিকাল ৫:৪৮

ঢাকার খিলগাঁও এলাকায় ড্রেন অর্থাৎ নর্দমায় পড়ে নিখোঁজ এক কিশোরকে উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছেন দমকল বাহিনীর ডুবুরিরা। মঙ্গলবার (২২ জুন) সকালে কিশোরটি পা পিছলে ওই নর্দমায় পড়ে গিয়ে নিখোঁজ হয় বলে জানিয়েছে পুলিশ। ওই কিশোরের নাম এবং পরিচয় সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, ছেলেটির বয়স ১৪-১৫ বছর হবে। তবে ওই কিশোরের পরিবারের কোনো সদস্যকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুকুল আলম বলেছেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ছেলেটি ওই নর্দমার পাশে কাগজ কুড়াচ্ছিল। সকাল থেকে বৃষ্টি হওয়ায় জায়গাটি পিচ্ছিল ছিল। কাগজ কুড়ানোর কোনো একপর্যায়ে কিশোরটি পা পিছলে নর্দমায় পড়ে যায়।

ওসি আরো বলেন, পড়ার পর মুহূর্তের মধ্যেই ড্রেনের স্রোতে তলিয়ে যায় ছেলেটি। কাছের দোকান থেকে কয়েকজন আসতে আসতে সে পুরোপুরি ডুবে যায়। এরপরই তারা পুলিশে খবর দেন।

ফায়ার সার্ভিস খিলগাঁও স্টেশনের ডিউটি অফিসার মোহাম্মদ রোমি বলেছেন, উদ্ধারকাজে দমকল বাহিনীর ডুবুরি দল কাজ করছে। যে নর্দমায় ছেলেটি পড়ে গেছে, সেটি খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার ৭ নম্বর গলিতে অবস্থিত।

ফায়ার সার্ভিস বলছে, এটি এক সময় খাল ছিল এবং এটি বেশ গভীর বলে তাদের ধারণা। তবে খালটি দীর্ঘ নয়। এর সাথে সুয়ারেজ লাইনের সংযোগ আছে। ফলে নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে কত সময় লাগবে সে সম্পর্কে কোনো ধারণা নেই দমকল বাহিনীর কর্মীদের।

জামান / জামান

মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ