পটুয়াখালীতে বাস-অটোর সংঘর্ষে আহত ৫
পটুয়াখালীতে ফালাক ক্লাসিক বাস ও অটোর সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর বারোটার সময় পটুয়াখালী-কুয়াকাটা মহা সড়কের পল্লী বিদ্যু এলাকার গাজী মুনিবুর রহমান নার্সিং ইনস্টিটিউটের সামনে এ দূর্ঘটনা ঘটে। এসময় অটোতে থাকা ড্রাইভারসহ আরো ৪ যাত্রী আহত হন। আহতরা হলো, হালিমা (৩৫), লিটন (৩০), নিজান (৩১), জাকির (৩৫) এবং মিনারা (৫০)।
জানা গেছে, ফালাক ক্লাসিক ( ঢাকা মেট্রো ব ১৪-৮৫৬০) নামে বাসটি পটুয়াখালী বাস টার্মিনালে থেকে তৈল নেবার জন্য রাকিব নামের হেলপার রূপালী ফিলিং স্টেশনে নিয়ে আসে। পরে তৈল নিয়ে আবার বাস টার্মিনালে যাবার পথে পল্লী বিদুৎ এলাকার গাজী মুনিবুর রহমান নার্সিং ইনস্টিটিউটের সামনে গেলে উওর দিক থেকে আসা একটি ট্রাক রাস্তার পশ্চিম পাশে চাপ দিলে বাসটিও রাস্তার পশ্চিম পাশে চেপে আসে। বাসটি চেপে যাওয়ায় অটোর কোন জায়গায় না থাকায় বাসের সাথে অটোর সংঘর্ষ হয়। এসময় বাসটি বিদ্যুৎতের খুটির সাথে ধাক্কা লেগে আবার পিছনে আসলে অটোটি আবার ধাক্কা খায়। যার কারনে অটোর সামনের অংশ ভেঙে যায় এবং যাত্রীরা আহত হন।
অটো ড্রাইভার জাকির বলেন, বাসের হেলপার আমার সাইডে এসে অটোর সাথে ধাক্কা দিয়ে আমার সাইডে ঠুকে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার কথা শুনেই ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied