নিয়ামতপুরের ইউএনও জয়া মারীয়া পেরেরার লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আড্ডা মোড় এবং ধানসুরা মোড়ের সার্বিক লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা। পার্শ্ববতী চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা পরিস্থিতি আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় নওগাঁর নিয়ামতপুরের সর্বত্র সর্তকাবস্থা জারি করা হয়েছে। জেলাটিতে প্রশাসন ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করায় নিয়ামতপুর উপজেলায় এ সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সতর্ক করেছেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।
তিনি বলেন, ধানসুরা মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। আজাদের মোড়ে চেকপোস্ট দেয়া আছে, যাতে নাচোল থেকে কেউ আসতে না পারে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় লকডাউন চলাকালে ওই এলাকার কোনো জনসাধারণ এবং গণপরিবহন এ উপজেলায় প্রবেশ বা গমন বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন, শুধু প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশ দিয়ে করোনা পরিস্হিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়, সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে এবং স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে হবে। অনেকে চুরি করে বিভিন্ন গ্রামীণ রাস্তা দিয়ে এলাকায় ঢোকার চেষ্ট করছে, পুলিশ চেকপোস্ট ফাঁকি দিয়ে কেউ কেউ ধানক্ষেত দিয়েও প্রবেশের চেষ্টা করছে। স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতার মাধ্যমে এগুলো প্রতিরোধ করা সম্ভব।
তিনি আরো বলেন, সবচেয়ে বড় প্রয়োজন জনসচেতনতা। এই লড়াইটা কারো একার নয়, তাই লড়তে হবে একসাথে। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকলে আমাদের পাশে দাঁড়ান। আমাদের সহযোগিতা করুন। আমাদের চেষ্টা যেন সফল হয়। সবাইকে যেন সুস্থ রাখতে পারি। তিনি লকডাউন চলাকালে চাঁপাইয়ে না যাওয়ার জন্য এবং চাঁপাই থেকে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, চাঁপাই, রাজশাহী সীমান্ত এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। চাঁপাইয়ের কোনো লোক, কোনো গাড়ি নিয়াতপুরে ঢুকতে দেয়া হচ্ছে না এবং আমাদের কোনো লোককে চাঁপাইয়ে যেতে দেয়া হচ্ছে না। চেকপোস্ট আমাদের আজাদের মোড়, খড়িবাড়ীর জোনাকী, অপরদিকে ধানসুরা এবং শিবপুর এলাকায় টহল চলছে।
এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন বাবর এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / জামান
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১
চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা
নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী
টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন
Link Copied