ঘরে ঢুকে সাংবাদিককে কুপিয়ে জখম : মা-ছেলে আহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারীরা প্রশান্ত সুভাষ চন্দ্র (৪৭) নামে এক সাংবাদিকের বসতঘরে ঢুকে তাকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে। এ ঘটনায় ওই সাংবাদিকের মা ও ছেলে আহত হয়েছেন। আহতরা হলেন- বেবী রানী (৬৫) এবং রন্তু চন্দ্র (২০)। আহত প্রশান্ত সুভাষ চন্দ্র দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি ও আঞ্চলিক অনলাইন পোর্টাল চলমান সময়ের চিফ রিপোর্টার এবং উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহাজাতপুর গ্রামের কবিরাজবাড়ির স্বপন কুমারের ছেলে। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সিরাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহাজাতপুর গ্রামের কবিরাজবাড়িতে এ ঘটনা ঘটে।
সুভাষের মা বেবী রানী ও ছোট ভাই প্রজীৎ সুভাষ চন্দ্র অভিযোগ করেন, গত ৫ মাস কোম্পানীগঞ্জে আ’লীগের দুই গ্রুপের মধ্যে বিবদমান দ্বন্দ্বে অস্থিশীল অবস্থা বিরাজ করছে। এই সময়ে সুভাষের ফেসবুক স্ট্যাটাস এবং সংবাদ পরিবেশন নিয়ে সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা তার ওপর ক্ষুদ্ধ ছিলেন। কিছুদিন আগে একটি সমাবেশে বকৃক্তাকালে প্রকাশ্যে কাদের মির্জা সুভাষকে হাঁটুর নিচে ভেঙে দেয়ার জন্য তার অনুসারীদের নির্দেশ দেন। আজ দুপুর পৌনে ১টার দিকে সুভাষ তার বসতঘরের সামনের কক্ষে একা শুয়েছিল। এ সময় কাদের মির্জার অনুসারী কেচ্ছা রাসেল, পিচ্ছি মাসুদ, টুটুল মজুমদার ও ইমনের নেতৃত্বে ৪০-৪৫ জন অস্ত্রধারী হঠাৎ বসতঘরে হামলা চালায়। এ সময় তারা সুভাষকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে বাম হাতের দুটি অংশে ভেঙে দেয় এবং মাথায় ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। এ সময় সুভাষের মা এবং ছেলে তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে তাদের পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বীরদর্পে সন্ত্রাসীরা চলে যায়। পরে তাকে তার স্বজনরা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ফোনে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার এক অনুসারী ফোন রিসিভ করে জানায়, উনি বিশ্রামে আছেন।
ঘটনার পরপরই নোয়াখালী জেলা ও কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা সাংবাদিক সুভাষের ওপর হামলাকারী এবং নির্দেশদাতাকে দ্রুত আইনের আওতায় দাবি জানিয়েছেন। সাথে সাথে এ ধরনের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২