নিয়ামতপুরে খাদ্যমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, উপজেলার প্রতিটি গ্রামে, ওয়ার্ডে ও ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠন করে অদৃশ্য শত্রু করোনাকে মোকাবেলা করতে হবে। প্রত্যেক মানুষকে সচেতন করে তুলতে হবে। শতভাগ মাস্ক পরিধান করে ঘরের বাইরে বের হতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে বের না হয়। বের হলেও মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। শনিবার (২৬ জুর) বিকেল ৩টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্পূর্ন স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে চেক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি সকলের পা ধরে, করোজোড়ে অনুরোধ করছি- সরকারের নিদের্শনা মেনে চলুন, সরকারকে সহযোগিতা করুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবরসহ ৮টি ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৯ লাখ ৫০ হাজার টাকার চেক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১০টি বাইসাইকেল তুলে দেয়া হয়।
এমএসএম / জামান
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
Link Copied