ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি সদস্য নিহত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ৩:২৬
পটুয়াখালীর বসাক বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ইউপি সদস্য মোহাম্মদ হানিফ গাজী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত ওই মোটরসাইকেলের চালক মো. শামীমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত  হানিফ গাজী গলাচিপা উপজেলার আমখোলা  ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য। তার মৃতদেহ বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৫২ বছর বয়সী ইউপি সদস্য হানিফ গাজী ঘটনার সময় আমখোলার নিজ বাড়ি বলইকাঠী থেকে ভাড়া মোটরসাইকেলে জেলা শহর পটুয়াখালীতে আসার পথে দুর্ঘটনায় পতিত হন। বসাক বাজারে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক শামীম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান। মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ইউপি সদস্য হানিফ গাজী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। চালক শামীমকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
নিহত হানিফ গাজী আমখোলা ইউনিয়নের বলইকাঠী গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় এ নিয়ে তিনবার নির্বাচিত ইউপি সদস্য।  তিনি স্ত্রী ও ৮ ছেলে-মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান