ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৫-৬-২০২২ দুপুর ৪:১৯

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ জুন) সকাল ৯টায় পৌর শহরের আলাউদ্দিন শিশুপার্ক থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে সকাল ১০টায় শেখ রাসেল শিশুপার্কে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় উপভোগ করেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।

এছাড়াও পটুয়াখালীতে পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে সার্কিট হাইস পুকুরে তৈরি করা হয়েছে পদ্মা সেতুর রেপ্লিকা। সার্কিট হাউসের পুকুরে ৩০০ ফুট দৈর্ঘ্যের এই সেতুটি বানানো হয়েছে অবিকল পদ্মা সেতুর আদলে। দৃষ্টিনন্দন এ রেপ্লিকা দেখতে ভিড় করছেন শত শত মানুষ। উৎসুক অনেকে হেঁটে পার হচ্ছেন সেতুর এক প্রান্ত থেকে অপর প্রান্ত। তুলছেন সেলফি। আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া স্বপ্নের সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে জেলা প্রশসান ও পৌরসভার আয়োজনে পটুয়াখালীতে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন স্বাধীনতা চত্বরে নামি-দামি শিল্পীদের নিয়ে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, হবে উন্মুক্ত কনসার্টও। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাসমূহ সজ্জিত করা হয়েছে নানা বর্ণে। পুরো শহর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। শহরবাসীর মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বইছে।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান