ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

প্রতিবেশী শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ৩:৩৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিবেশী ৫ বছর বয়সী এক শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম মো. সাদ্দাম হোসেন (৩২)। সে উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আব্দুর রহমান হাফেজ বাড়ি ওরফে টিকা ওয়ালাগো বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।

শুক্রবার (১ জুলাই) এ ঘটনায় ওই ভিকটিমের নানি বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে গত শুক্রবার (২৪ জুন) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি নানির সাথে নানাবাড়িতে থাকে। কয়েক দিন আগে ওই শিশুর মা বাবার বাড়িতে বেড়াতে আসে। অভিযুক্ত সাদ্দাম হোসেন তাদের প্রতিবেশী হওয়ায় ওই শিশু প্রায় সময় আসামির বসতঘরে গিয়ে তার মেয়ের সঙ্গে খেলাধুলা করত। গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ভিকটিমের মা তার মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা আসামি সাদ্দাম হোসেনের বসতঘরে গিয়ে দেখে সাদ্দামের স্ত্রী-মেয়ে একটি কক্ষে ঘুমিয়ে আছে। অপর কক্ষে আসামি সাদ্দাম ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করছে। ওই অবস্থায় ভিকটিমের মা চিৎকার করে কান্নাকাটি করলে আসামি ভিকটিমকে ছেড়ে দিয়ে তার মায়ের হাত-পা ধরে ক্ষমা চেয়ে এ ঘটনা কাউকে না বলার জন্য অনুরোধ করে। আসামির স্ত্রী পরবর্তীতে বিষয়টি নিজে দেখে কান্নাকাটি করে শিশুটির মায়ের হাত-পা ধরে বিষয়টি মীমাংসা করার অনুরোধ করে। পরে ভিকটিমকে চিকিৎসার জন্য প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা নেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান