ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী‌তে রথযাত্রার অনুষ্ঠান শুরু


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১-৭-২০২২ বিকাল ৫:৩৬
করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শুক্রবার (১ জুলাই) দুপুরে বৈদিক যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে (ইসকন) ৭ দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়।
 
এ সময় ভক্তসমাগমে মন্দির চত্বর পরিপূর্ণ হয়ে ওঠে। যজ্ঞের আগুনে বিভিন্ন দ্রব্য আহুতি এবং বৈদিক মন্ত্রচ্চারণের মাধ্যমে পুরোহিতরা দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। বিকেলে মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথটি যাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ করে।
 
হিন্দু শাস্ত্রমতে, ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে শ্রীশ্রী জগন্নাথ দেব প্রতি বছর এই তিথিতে নগর পরিভ্রমণে বের হন। জগন্নাথ দেব আপন আলয় থেকে রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান।
 
বিশ্ব শান্তির উদ্দেশ্যে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী উৎসবটি পালন করেন। আগামী ৭ দিন পর মাসির বাড়ি থেকে উল্টোরথে জগন্নাথ দেব আপন আলয়ে ফিরবেন।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান