পটুয়াখালীতে প্রথমবারের মত নাইওর উৎসব
‘কে যাসরে ভাটি গাঙ বাইয়া, আমার ভাইধন রে কইয়ো, নাইওর নিতে বইলা’ এই ভাটির সুরে পটুয়াখালীতে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে নাইওর উৎসব।
জৈষ্ঠ্য মাসে নববূরা বাবার বাড়িতে নাইওর যায়। কিন্তু কালের বিবর্তনে আজ তা বিলুপ্তির পথে।
ঈদ-উল-আজহা উপলক্ষে মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে দখিণের কবিয়াল ও শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। নাইওর উৎসবে ৭৫টি পরিবারের ৩০০ নর-নারী অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে পালকির আদলে নাইওরদের বরন করা হয়। এসময় নাচ গান এবং সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন তারা। শেষে পিঠাপুলি, জৈষ্ঠ্য মাসের ফল ও বাহির খবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে খুশি দম্পত্তি ও নববধূরা।
দক্ষিণের কবিয়ালের সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ ও পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ।
জাহাঙ্গীর হোসেন মানিক দৈনিক সকালের সময়কে জানান, নাইওর উৎসব এটা আন কমন। এখন কিন্তু আগের মতো নববধূরা নাইওর যায় না। অথবা বাবার বাড়ি থেকেও তাদের ওভাবে নিতে আসা হয় না। তবে আমরা আমাদের আয়োজনে ৭৫ টি নাইওর পরিবারকে নিয়ে এসছি। এই প্রথমবারের মতো এ উৎসবে সবাই মেতে ওঠেন। দিনটি বেশ আনন্দে কেটেছে সবার। এই নাইওর অনুষ্ঠানটি প্রতি বছরই করা হবে। যাতে করে নতুন প্রজন্ম এই নাইওর কি তা জানতে পারবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব
গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
Link Copied