ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সাংবাদিক সুভাষ ও তার পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ৩০-৬-২০২১ দুপুর ৩:৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিক প্রশান্ত সুভাষ চন্দ ও তার পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, যমুনা টিভির জেলা প্রতিনিধি মোতাছিম বিল্লাহ সবুজ।

সমাবেশে বক্তারা কোম্পানীগঞ্জের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির উল্লেখ করে বলেন, কোম্পানীগঞ্জে আ’লীগের দুপক্ষের বিবদমান দ্বন্দ্বের জের দিতে হচ্ছে সাংবাদিকদের। ইতোমধ্যে বুরহান উদ্দিন মুজাক্কির নামে এক সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাংবাদিক গিয়াস উদ্দিন রনিকে মারধর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে সাংবাদিক সুভাষের বাড়িতে প্রকাশ্যে দিনের বেলায় হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীরা সুভাষকে কুপিয়ে আহত করে। রক্ষা পায়নি তার ছেলে ও মা। সুভাষ বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। বারবার গণমাধ্যমকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় মানববন্ধন থেকে।

এ সময়য় সাংবাদিক নেতারা প্রশান্ত সুভাষ চন্দ ও তার পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

এমএসএম / জামান

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ