পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু
পটুয়াখালীতে র্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু। আজ ২০ জুলাই বুধবার সকাল ৯টায় জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ আয়োজনে স্থানীয় সার্কিট হাউজ প্রঙ্গন হতে ্র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে স্বাধীনতা চত্বরে মেলা স্থানে র্যালী শেষ করে। সেখানে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃ¶মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের সংর¶িত মহিলা আসন-২৯ এর সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন। স্বাগত বক্তব্য রাখেন উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ-প্রশাসন) আহম্মেদ মাইনুল হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। সভায় বক্তারা সবাইকে ফলজ, বনজ, ঔষধী, ভেষজ ও সৌন্দর্যবর্ধনের বৃক্ষ রোপন করার আহবান জানান। মেলায় পটুয়াখালীসহ বিভিন্ন এলাকার ৩০ টি নার্সারি স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রির জন্য প্রদর্শন করা হয়।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied