পটুয়াখালীতে পেটের ভিতর থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার
পটুয়াখালীতে মাদক দ্রব্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাজেদুল ইসলাম এর নির্দেশনায় বৃহষ্পতিবার বেলা পৌনে একটায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে লাউকাঠি ইউনিয়নের পশ্চিম ঢেউখালি গ্রামে থেকে মিলন গাজী ও তার সহযোগী বশির গাজীকে গ্রেফতার করে। এদের মধ্যে মিলন গাজীর পেটের ভিতর লুকিয়ে রাখা ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর এ কে এম আজমল হুদা দৈনিক সকালের সময়কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের পশ্চিম ঢেউখালি গ্রামে অভিযান চালিয়ে মিলন গাজী ও তার সহযোগী বশির গাজীকে গ্রেফতার করে। মিলন গাজীকে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ নিশ্চিত হয় তার পেটের ভিতর ১০টি পলিথিন মোড়ানো ক্যাপসুল রয়েছেযার প্রতি ক্যাপসুলে ৩৫ পিস করে মোট ৩৫০পিচ ইয়াবা রয়েছে। বিশেষ ব্যবস্থায় বাথরুম করিয়ে পায়ুপথ দিয়ে ওই ইয়াবা বের করা হয়। মিলন গাজি তার ¯^ীকারোক্তিতে আরও জানায়, ইয়াবার চালান সে চট্টগ্রাম থেকে বিশেষ কৌশলে পেটের মধ্যে বহন করে পটুয়াখালী নিয়ে এসেছে বিক্রির উদ্দেশ্যে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি মিলন গাজি ওই এলাকার ফোরকান গাজীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অপর অভিযুক্ত বশির গাজী একই এলাকার মৃত সত্তার গাজীর ছেলে।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আসামিদের হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied