পটুয়াখালী সদরে জমিসহ নতুন ঘর পেল ৪৩ ভূমিহীন পরিবার
প্রধানমন্ত্রী ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৩য় পর্যায়ে (২য় ধাপ) পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরো ৪৩ ভূমিহীন পরিবার জমিসহ আধা-পাকা নতুন ঘর পেয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে সারা দেশে ২৬ হাজার ২২৯ ভূমিহীন পরিবারকে জমিসহসহ নতুন ঘর প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় সদর উপজেলার পরিষদের বাঁধনহারা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ এর সভাপতিত্বে পটুয়াখালী সদর উপজেলায় ৪৩ জন ভূমিহীন পরিবারের হাতে জমিসহ নতুন ঘরের দলিল ও চাবি তুলে দেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই, যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যাগণ এবং সুবিধাভোগী পরিবারগণ।
এদিন পটুয়াখালী জেলায় ৫১৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ আধা-পাকা নতুন ঘর প্রদান করা হয়। দশমিনায় উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দশমিনা উপজেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় ৪৩ জন, দুমকি উপজেলায় ৪৪ জন, মির্জাগঞ্জে ৮৭ জন, বাউফলে ১০৯ জন, গলাচিপায় ১৪০ জন, কলাপাড়ায় ৬৬ জন ও রাঙ্গাবালী উপজেলায় ২৮ জন ভূমিহীন নতুন ঘর পেয়েছেন। ইতিপূর্বে জেলায় ১ম, ২য় ও ৩য় (১ম) পর্যায়ে মোট ৬,৫৯০ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর ও জমি প্রদান করা হয়েছে বলেও জেলা প্রশাসক নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied